Home / খবর / জেলায় জেলায় / আসানসোলে কংগ্রেসে যোগ দিলেন প্রায় ৮৫ জন, সংগঠন আরও শক্তিশালী হচ্ছে দাবি শামীম আখতারের

আসানসোলে কংগ্রেসে যোগ দিলেন প্রায় ৮৫ জন, সংগঠন আরও শক্তিশালী হচ্ছে দাবি শামীম আখতারের

আসানসোলের গির্জা মোড় এলাকায় কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক কর্মসূচিতে প্রায় ৮৫ জন বিভিন্ন দল ছেড়ে কংগ্রেসে যোগদান করেন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান শামীম আখতার, প্রসেনজিৎ পুইতুণ্ডি, শাহ আলম, এস. এম. মুস্তাফা-সহ কংগ্রেসের একাধিক নেতা ও কর্মী।
যোগদান কর্মসূচির পর শামীম আখতার দাবি করেন, রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর তৃণমূল কংগ্রেসকে আর সক্রিয়ভাবে দেখা যাচ্ছে না। পাশাপাশি বিজেপি সরকারের আমলে একের পর এক দুর্নীতির অভিযোগ এবং সাধারণ মানুষের অসন্তোষের কারণে মানুষ নতুন রাজনৈতিক বিকল্প খুঁজছেন।
তিনি আরও দাবি করেন, রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসকেই মানুষ একমাত্র বিকল্প হিসেবে দেখছেন। সেই কারণেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কংগ্রেসে যোগ দিচ্ছেন এবং দলের সাংগঠনিক শক্তি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
শামীম আখতারের দাবি, কংগ্রেসের এই সাংগঠনিক শক্তি আগামী দিনে আরও বাড়বে এবং ২০২৯ সালের লোকসভা নির্বাচনে দেশের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আসবে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *