Home / খবর / জেলায় জেলায় / ক্যানেলে বুনো হাতির স্নান, ক্যামেরাবন্দী করলেন পর্যটকেরা

ক্যানেলে বুনো হাতির স্নান, ক্যামেরাবন্দী করলেন পর্যটকেরা

অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: দুর্গাপুজো পার হতেই পর্যটন মরসুমের সূচনা উত্তরে। একাধিক গন্তব্যে ধীরে ভিড় বাড়ছে পর্যটকদের। শুক্রবার গজলডোবার পশ্চিম ক্যানেলের জলে নেমে স্নান করল এক পূর্ণবয়স্ক হাতি। এই দৃশ্য ক্যামেরাবন্দী করলেন পর্যটক ও পথচলতি মানুষজন। আচমকা এই দৃশ্যে অভিভূত অনেকেই।

হাতির স্নান ক্যানেলে। ছবি: অমিত বণিক।

সম্প্রতি গজলডোবার পশ্চিম ক্যানেলে জল ছাড়ে কর্তৃপক্ষ। শুক্রবার ভরদুপুরে শুক্রবার ওই জলেই নেমে পড়ল এক পূর্ণবয়স্ক হাতি। মানুষজনকে তোয়াক্কা না করেই দীর্ঘসময় জলে কাটায় হাতিটি। আচমকা এই দৃশ্য চোখে পড়ে কিছু সৌভাগ্যবান পর্যটক ও পথচলতি মানুষজনের। সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে স্নানরত হাতিটি।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *