Home / খবর / জেলায় জেলায় / মহাসপ্তমীতে বই প্রকাশ জলপাইগুড়িতে

মহাসপ্তমীতে বই প্রকাশ জলপাইগুড়িতে

জলপাইগুড়ি: পরিবারের সবাইকে নিয়ে ঘরোয়া আড্ডায় কবিতার বই প্রকাশ। রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থার যাবতীয় চাপ সামলে সময় পেলেই কলম ধরেন শহরের পাহাড়ি পাড়ার বাসিন্দা তথা সাহিত্যিক নির্মাল্য ঘোষ। মনের ক্যানভাসে ভেসে ওঠা চিত্রই রূপ পায় তারঁ কবিতায়। মহাসপ্তমীর সকালের পুন্য তিথিতে প্রকাশিত হল তাঁর ‘ঘুম শেকড়ের রূপকথা’ কবিতার বইটি।

ইংরাজি ও বাংলা ভাষা মিলিয়ে একাধিক কবিতা ও গল্পের বই লিখেছেন নির্মাল্য ঘোষ। বেশ কিছু বই সমাদৃত হয়েছে পাঠক মহলে। এবারে ত্রিপুরার আগরতলার এক দৈনিক পত্রিকা তার এই কবিতার বইটি প্রকাশ করে। ঘরোয়া অনুষ্ঠানে হাজির ছিলেন তার স্ত্রী শ্রাবন্তী, মেয়ে শ্রেয়া। দুবাইয়ে কর্মরত সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছেলে দেবমাল্য ও তার স্ত্রী হাইকা নাজ প্রধান হাজির ছিলেন অনুষ্ঠানে। বই প্রকাশের জন্য সস্ত্রীক ছেলের দেশে ফেরার অপেক্ষা করছিলেন তিনি।

নির্মাল্য ঘোষ, সাহিত্যিক।

নির্মাল্য বলেন, “ছোট থেকেই লেখালেখির অভ্যাস। মা উৎসাহ দিতেন আজ তিনি নেই। আমার স্ত্রী, ছেলে, মেয়ে, পুত্রবধূও আমার উৎসাহ দিচ্ছেন। পরিবারের সদস্যরা জানান, কাজের চাপ সামলে তাঁর এই উদ্যোগ আমাদের অনুপ্রেরণা দেয়। নির্মাল্য বলেন, ‘শহরে কবিতাপ্রেমীরা বইটি পড়ে এক অন্য আঙ্গিক খুঁজে পাবেন। বইটি প্রয়াত মাকে উৎসর্গ করলাম’।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *