জলপাইগুড়ি: এ বছরের মধ্যেই আধুনিক রূপ পাবে শিলিগুড়ি জংশন স্টেশন। এই স্টেশনের আধুনিকীকরণের কাজ খতিয়ে দেখতে আসেন কাটিহারের ডিআরএম কিরেন্দ্র নারাহ। ছিলেন উচ্চপদস্থ আধিকারিকেরাও।

আগামী ডিসেম্বরের মধ্যেই লিফট-সহ আধুনিক পরিষেবা পেতে চলেছেন রেল যাত্রীরা। জোরকদমে চলছে কাজ। ডিআরএম জানান, শুধু জংশন স্টশন নয়, এনজেপিকেও ২০২৭ সালের মধ্যে নতুন করে গড়ে তোলা হবে। প্রস্তাবিত ডাবল লাইন নিয়েও আশ্বাস দেন ডিআরএম।









