জলপাইগুড়ি: কাজের দাবিতে আন্দোলনে বাম ছাত্র-যুব সংগঠন। মঙ্গলবার ১৪ দফা দাবি নিয়ে স্মারকলিপিও দেওয়া হল জেলাশাসকের দপ্তরে।
এদিন ‘ভাতা নয়, কাজ চাই’ স্লোগানকে সামনে রেখে চলে আন্দোলন। কর্মসূচিতে হাজির ছিলেন সংগঠনের জেলা সভাপতি অর্পণ পাল, দেবরাজ বর্মণ, প্রতীক দত্ত-সহ অন্যরা। বেকার যুবকদের কর্মসংস্থান, দ্রুত সরকারি শূন্যপদ পূরণ, ১০০ দিনের কাজকে ২০০ দিনে পরিবর্তন, ১৬টি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারন, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ বন্ধ, নারী নিরাপত্তা, মাদক অভিযান-সহ একাধিক দাবি জানান আন্দোলনকারীরা। সংগঠনের জেলা সম্পাদক বেদব্রত ঘোষ বলেন, ‘যুব, শ্রমিক, কৃষক ও খেটে খাওয়া মানুষের জীবন-জীবিকার সঙ্গে তাদের দাবি গুলি সংযুক্ত। এই দাবি গুলি দ্রুত কার্যকর করার দাবি জানান তারা। জেলা প্রশাসনের এক আধিকারিক স্মারকলিপি গ্রহণ করে বিষয় গুলি জেলাশাসকের নজরে আনার আশ্বাস দিয়েছেন বলে জানান বেদব্রত।









