জলপাইগুড়ি: একটি-দুটি নয়, সংখ্যা প্রায় ৭০। বড় এক হাতির পাল ফের ফিরল তিস্তাচরে। উদ্বেগে এলাকাবাসী।
বৈকুন্ঠপুর জঙ্গলের গৌরীকোণ এলাকার তিস্তাচর হয়ে উঠছে হাতির প্রিয় ডেরা। ফি বছর ওখানেই সাময়িক আস্তানা গাড়ছে হাতির দল। হাতির দলের আনাগোনায় আতঙ্কে রয়েছেন সংলগ্ন এলাকার কৃষিজীবি ও স্থানীয়রা। দিন কয়েক ওই এলাকায় থেকে গত সপ্তাহেই তিস্তা নদী পেরিয়ে বৈকুন্ঠপুর জঙ্গল এলাকা ছেড়ে কাঠাম বাড়ির জঙ্গলে চলে যায়। ফের তারা ফিরে আসে গৌরীকোণ লাগোয়া রংধামালির চরে। হাতির গতিবিধির ওপরে কড়া নজরদারি করছে বনদপ্তর। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বনকর্মীও।










