অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: ২ যুবতী কনটেন্ট ক্রিয়েটরকে হেনস্থা নেশাগ্রস্ত যুবকদের। অভিযোগের ভিত্তিতে ওই দুই যুবককে গ্রেপ্তার করল ভোরের আলো থানার পুলিশ। ঘটনাটি ঘটেছো রাজগঞ্জের আমবাড়ি ব্যারেজ লাগোয়া এলাকায়। পুলিশি তৎপরতায় খুশি স্থানীয়রা।
স্থানীয় সূত্রে খবর, ওই এলাকারই দুই যুবতী কনটেন্ট ক্রিয়েটর ওই এলাকায় ভিডিও করতে গেলে নচসা বাঁধে ওখানে থাকা দুই নেশাগ্রস্ত যুবকের সঙ্গে। ওই যুবকদের বিরুদ্ধে আশালীন আচরণেরও অভিযোগ ওঠে। গোটা ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায়। পরে অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ভোরের আলো থানার পুলিশ। সুজন রায় ও চন্দ্র প্রধান নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পেশ করে পুলিশ। পুলিশের কড়া পদক্ষেপে খুশি স্থানীয় বাসিন্দারা।










