Home / খবর / জেলায় জেলায় / হোলির দুপুরে দুর্গাপুরে মর্মান্তিক ঘটনা, স্নান করতে নেমে পুকুরের জলে ডুবে মৃত্যু দুই যুবকের

হোলির দুপুরে দুর্গাপুরে মর্মান্তিক ঘটনা, স্নান করতে নেমে পুকুরের জলে ডুবে মৃত্যু দুই যুবকের

দুর্গাপুর : হোলির আনন্দ মুহূর্তে পরিণত হল শোকের আবহে। রং মেখে পুকুরে স্নান করতে নেমে পুকুরের জলে ডুবে মৃত্যু হল দুই যুবকের।

বুধবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দুর্গাপুর থানার আমরাই এলাকায়। মৃত দুই যুবকের নাম বিশাল সিং (২০) ও দেব দত্ত গোঁসাই (২১)। তারা কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার হোলির সকাল থেকেই এলাকায় রং খেলায় মেতে উঠেছিলেন একদল যুবক। দুপুরের দিকে রং খেলার পর তারা একসঙ্গে আমরাই এলাকায় একটা পুকুরে স্নান করতে নামে। অভিযোগ, সাঁতার না জানার কারণেই আচমকা তলিয়ে যেতে থাকেন এক যুবক। তাকে বাঁচাতে গিয়ে জলে নামে আরেকজন যুবক, সেও তলিয়ে যায়।

সঙ্গীরা প্রাণপণ চেষ্টা করেও তাদের উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরে দুজনকে উদ্ধার করেন তারা। অচৈতন্য অবস্থায় তাদের নিয়ে যাওয়া হয় দুর্গাপুর ইস্পাত কারখানা হাসপাতালে। সেখানে চিকিৎসক পরীক্ষা করে দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।

এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দোলের আনন্দ মুহূর্তে বিষাদে পরিণত হয় আমরাই এলাকায়।

পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, সাঁতার না জেনে পুকুরে স্নান করতে নামায় জলে ডুবে মৃত্যু দুই দুজনের।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *