অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি : পারিবারিক বিবাদের জেরে ছেলেকেই পিটিয়ে খুন করলেন বাবা।সঙ্গ দিল আর এক ভাই। ঘটনা কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি র রাজগঞ্জ থানার বেলাকোবা ফাঁড়ির ডিকা পাড়া এলাকায়। ঘটনায় বাবা ও ছেলে দুজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ।জানা গিয়েছে, মৃত যুবকের নাম দীপঙ্কর রায় (২৩)।
প্রতিবেশীদের দাবি, বুধবার রাতে বাবা ও ছেলের মধ্যে অশান্তি শুরু হয়।অভিযোগ,সেই সময় দীপঙ্কর মদ্যপ অবস্থায় ছিলো বলে অভিযোগ।সেই অবস্থায় তার উপর চড়াও হন তার বাবা অমর রায় ও ভাই কিশোর রায়। অভিযোগ, বাবা ও ভাইয়ের কিল,চড়, ঘুসিতে গুরুতর জখম হন দীপঙ্কর।
খবর পেয়ে বেলাকোবা ফাড়ির পুলিশ গিয়ে দীপঙ্কর কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন। ঘটনায় বাবা অমর রায় ও ভাই কিশোর রায়কে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সুপার অমরনাথ কে জানিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।










