Home / খবর / রাজ্য / বৃষ্টিই ভরসা উদ্বিগ্ন চা-চাষিদের

বৃষ্টিই ভরসা উদ্বিগ্ন চা-চাষিদের

অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: চাতকের মত অপেক্ষা বৃষ্টির। পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে মার খাচ্ছে চা পাতার উৎপাদন। সেপ্টেম্বরে উৎপাদন স্থিতিশীল থাকলেও বাকি মাস গুলিতে চায়ের উৎপাদনে ঘাটতি রয়েছে বলে দাবি। পরিস্থিতির বিচার বিচার করে চা গাছা ছাঁটাই করার তারিখ নির্ধারণ করেনি ভারতীয় চা পর্ষদ।

চলতি বছরের সেপ্টেম্বরে চা পাতার উৎোদন ৫ শতাংশ বেড়েছিল বলে দাবি। তবে, জুন, জুলাই, অগাষ্ট ও অক্টোবরে উৎপাদনে ঘাটতি দেখা দিয়েছে রাজ্যের নিরিখে। এই অক্টোবরের উৎপাদন ঘাটতি ৩০শতাংশ বলে দাবি ক্ষুদ্র চা চাষি সমিতির। এদিকে, পর্যাপ্ত বৃষ্টিপাত না হলে ১০ ডিসেম্বর থেকে গাছ ছাঁটাইয়ের কাজ শুরু করতে হবে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ক্ষুদ্র চা চাষিরা।

জলপাইগুড়ি জেলায় কমবেশি হাজার পঁচিশের মতো ক্ষুদ্র চা বাগান রয়েছে। উত্তরবঙ্গে এই সংখ্যাটা প্রায় ৫০ হাজার। কমবেশি ৩০ লক্ষ মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে এই কাজের সঙ্গে যুক্ত বলে দাবি সমিতির পদাধিকারীদের। তবে, আশার কথা, উৎপাদনে ঘাটতির কারণে কাঁচা পাতার দাম স্থিতিশীল রয়েছে। তবে এভাবে উৎপাদন-ঘাটতি চলতে থাকলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে চা-কৃষিজীবিদের। পরিস্থতির গুরুত্ব বিচার করে ভারতীয় চা পর্ষদ এখনও ছাঁটাইয়ের তারিখ নির্ধারণ করেনি বলে দাবি সমিতির।

    বিজয় গোপাল চক্রবর্তী, সাধারণ সম্পাদক, জেলা ক্ষুদ্র চা চাষি সমিতি

জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষি সমিতির সাধারণ সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী বলেন, ‘এই পর্যায়ে আমাদের বৃষ্টিপাতের প্রয়োজন। ‘মিনিমাম সাসটেইনেবল প্রাইস’ এর জন্য সরকারের কাছে দাবি জানানো হয়েছে। কমিটির রিপোর্ট বাণিজ্য দফতরে পাঠানো হয়েছে। আগামী বছরে চা শিল্পের ক্ষেত্রে সুখবর আসতে পারে।’ (ছবি:সমাজমাধ্যম)।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *