Home / খবর / জেলায় জেলায় / ডোমকলে চাঞ্চল্য, ভোটের ডিউটিতে ডেপুটি ম্যাজিস্ট্রেটের আকস্মিক মৃত্যু

ডোমকলে চাঞ্চল্য, ভোটের ডিউটিতে ডেপুটি ম্যাজিস্ট্রেটের আকস্মিক মৃত্যু

ডোমকল : ডেপুটি ম্যাজিস্ট্রেটের আকস্মিক প্রয়াণে প্রশ্নের ঝড়। ম্যাজিস্ট্রেটের মৃত্যু ঘিরে জল্পনা। ভোট শুরু হওয়ার আগেই অঘটন!

আসন্ন নির্বাচনের ডিউটিতে অসুস্থ হয়ে মৃত্যু হল এক ডেপুটি ম্যাজিস্ট্রেটের। প্রশাসন সূত্রে খবর মৃত ওই ডেপুটি ম্যাজিস্ট্রেটের নাম প্রদীপ মণ্ডল। বয়স ৪৪ বছর।

জানা যাচ্ছে, শনিবার তিনি অসুস্থ হয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলেও শেষরক্ষা হয়নি। সকাল থেকে তিনি অসুস্থ বোধ করছিলেন। সম্প্রতি মায়ের মৃত্যু সংবাদ পেয়েছিলেন তিনি। গোসাবায় বাড়ি গিয়ে শেষকৃত্য সম্পন্ন করে পুনরায় দায়িত্বে যোগ দেন। উদ্বেগের মধ্যেও কাজের দায়িত্ব পালন করে যেতে হয়।

প্রদীপবাবুর সহকর্মীরা জানান যে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। সূত্রের খবর, ওই সরকারি আধিকারিকের উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ একাধিক শারীরিক সমস্যা ছিল।

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রশাসনিক মহলে নেমে এসেছে শোকের ছায়া।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *