Home / খবর / জেলায় জেলায় / বৃষ্টির জেরে জলমগ্ন পানাগড়ের বাজার, কাজ বন্ধ করে বিক্ষোভে শ্রমিকরা

বৃষ্টির জেরে জলমগ্ন পানাগড়ের বাজার, কাজ বন্ধ করে বিক্ষোভে শ্রমিকরা

দুর্গাপুর (পানাগড়): এক বা দু বছর নয়, গত প্রায় ১৫ বছর ধরে সমস্যায় ভুগছেন পানাগড়ের কাওয়ারী মার্কেটের ব্যবসায়ী থেকে স্থানীয় বাসিন্দারা।
অভিযোগ,নিকাশী ব্যবস্থা ঠিক না থাকায় প্রতি বছর বর্ষার সময় তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিগত সরকারের সময় প্রশাসনকে এই বিষয়ে জানিয়ে কোনও লাভ হয় নি। এই সমস্যা থেকে মুক্তি মিলবে আশা করেই সকলে বিজেপিকে ভোট দেয় বলে তাদের দাবি । বিজেপির পক্ষ থেকেও তা নিয়ে আশ্বাসও দেওয়া হয়েছিল। কিন্তু, তারপরেও কাজের কাজ কিছুই হয় নি।
সোমবার ভারী বৃষ্টির জেরে গোটা মার্কেট জলমগ্ন হয়ে পড়ে। রাস্তা ঘাট থেকে দোকান সব জায়গায় জল থৈ থৈ।
মঙ্গলবার এর প্রতিবাদে মার্কেটের শ্রমিকরা কাজ বন্ধ করে বিক্ষোভে নামেন। তাদের অভিযোগ না প্রশাসন না মার্কেটের ব্যবসায়ীরা, কেউ জমা জল নিষ্কাশনের কোনও উদ্যোগ নিচ্ছে না। এদিকে জলের মধ্যে দাঁড়িয়ে কাজ করতে গিয়ে তারা অসুস্থ হয়ে পড়ছেন। নোংরা জলের জন্য চর্ম রোগ দেখা দিচ্ছে। তাই যতক্ষন না জমা জল নিষ্কাশন হচ্ছে ও নিকাশী ব্যবস্থা ঠিক হচ্ছে ততক্ষণ তারা কাজ বন্ধ রাখবেন।এমনকি মার্কেটের ভিতরে কাউকে ঢুকতেও দেবেন না। এদিন শ্রমিকদের বিক্ষোভের জেরে ব্যবসা বন্ধ হয়ে যায় মার্কেটের লোহা ব্যবসায়ীদের।
প্রশাসনের তরফে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *