জলপাইগুড়ি: এলাকায় অবৈধভাবে মাদ্রাসা চালানোর অভিযোগ। প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হলেন এক ব্যক্তি। উঠল গুলি চালনার অভিযোগও। ঘটনাটি ঘটে শহর লাগোয়া গড়ালবাড়ি এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে ওই অবৈধভাবে চলা ওই মাদ্রাসার বিরুদ্ধে প্রতিবাদ করেন স্থানীয় জয়ন্ত গুহ নামের এক ব্যক্তি। আক্রান্তকে জলপাইগুড়ি মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

রবিবার আক্রান্তের স্ত্রী টগর গুহ থানায় অভিযোগ দায়ের করেন আব্দুল লতিফ ও তার দলবলের বিরুদ্ধে। আক্রান্তেকে মেরে হাত ভেঙে দেওয়ারও অভিযোগ উঠেছে। আশেপাশের মানুষজন এগিয়ে এলে লতিফ-সহ অন্যরা পালানোর সময় দু’ রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ।পরে বাসিন্দারা তাড়া করে লতিফকে ধরে পুলিশের হাতে তুলে দেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।










