Home / খবর / জেলায় জেলায় / তিস্তাপারের শহরে মানবিক উদ্যোগ সারদা শিশুতীর্থের

তিস্তাপারের শহরে মানবিক উদ্যোগ সারদা শিশুতীর্থের

অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: মা আসছেন। আসন্ন দুর্গাপুজো উপলক্ষ্যে শহরের পাণ্ডাপাড়া সারদা শিশুতীর্থের উদ্যোগে দুঃস্থদের হাতে তুলে দেওয়া হল নতুন বস্ত্র। বুধবার দুপুরে শহর ও শহরতলি এলাকার আড়াই শতাধিক দুঃস্থ মানুষের হাতে পুজোর জন্য নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। নতুন বস্ত্র পেয়ে খুশি প্রাপকেরাও।

  • বস্ত্রদান কর্মসূচি

এদিন বিদ্যাভারতীর সারদা শিশুতীর্থের এই উদ্যোগে সামিল সলেন আচার্য্য ও পড়ুয়ারা। আচার্যদের পাশাপাশি খুদে পড়ুয়াদের হাত দিয়েও বস্ত্র বিতরণ করা হয়। শিশুদের মধ্যে সংস্কার ও সেবামূলক মনোভাব গড়ে তুলতে ও দু:স্থদের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ বলে জানান স্কুল কর্তৃপক্ষ। নতুন যোগদান করা আচার্য্য দেবস্মিতা সাহা এই প্রথম এই উদ্যোগে সামিল হয়ে অভিভূত বলে জানান।

সেবামূলক কর্মসূচিতে সামিল পড়ুয়ারাও।
তপতী মৈত্র বসু, আচার্য্য।

বর্ষীয়ান আচার্য্য তপতী মৈত্র বসু বলেন, “প্রতিবছরই বিদ্যাভারতীর অন্তর্গত আমাদের স্কুল গুলিতে এই কর্মসূচি হয়। বিভিন্ন এলাকা ঘুরে কুপন দেওয়া হয়েছে। এটি সংস্কারমূলক কর্মসূচি। বছরভর আমরা নানা কর্মসূচি পালন করি।’
নতুন বস্ত্র হাতে নিয়ে এক প্রবীণা বলেন, ” এই নতুন শাড়ি পরেই পুজোয় ঘুরবো। খুব ভালো লাগছে।”

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *