Home / খবর / জেলায় জেলায় / স্নান করতে নেমে মর্মান্তিক ঘটনা, ২ ছাত্রের দেহ উদ্ধার

স্নান করতে নেমে মর্মান্তিক ঘটনা, ২ ছাত্রের দেহ উদ্ধার

জলপাইগুড়ি: স্নান করতে নেমে মর্মান্তিক ঘটনা। ফুলবাড়ির মহানন্দা ব্যারেজে তলিয়ে গেল ৩ ছাত্র। উদ্ধার হল ২ ছাত্রের দেহ। ঘটনায় শোকের ছায়া শিক্ষা মহলে।

তল্লাশি অভিযান

ঘটনাসূত্রে খবর, মহানন্দা ব্যারেজে রবিবার ওই তিন ছাত্র স্নান করতে নামে। কিছুক্ষণের মধ্যেই ঘটে অঘটন। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। শুরু হয় উদ্ধার কাজ। ঘটনাস্থল থেকে ২০০ মিটার দূরে দু’জনের দেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। মৃতদের পরিবারের সদস্যদের বিষয়টি জানিয়েছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। এর আগেও মহানন্দা ব্যারেজে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *