Home / খবর / রাজ্য / কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে সিবিআই হানা

কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে সিবিআই হানা

আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলার তদন্তে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের উত্তর কলকাতার বাড়িতে পৌঁছাল সিবিআই।

শুক্রবার দুপুর পৌনে দু’টার পর তিনটি গাড়ি নিয়ে অতীনের বাড়িতে পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অতীন ঘোষ বাড়িতেই ছিলেন এবং তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

আরজি করে ধর্ষণ-খুন কাণ্ডের পর হাসপাতালের আর্থিক দুর্নীতির বিষয়টি প্রকাশ্যে আসে। অভিযোগ, হাসপাতালের বিভিন্ন খাতে বরাদ্দ অর্থ নয়ছয় করা হয়েছিল। কলকাতা হাই কোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার নেয় সিবিআই।

এই মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তিনি এখনও জেলবন্দি। এবার তদন্তের স্বার্থে ডেপুটি মেয়রের বাড়িতে পৌঁছল সিবিআইয়ের দল।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *