Home / খবর / খেলা / ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬: তাক লাগানো কৃতিত্ব

ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬: তাক লাগানো কৃতিত্ব

জিতলে সুয়ো হারলে দুযো যারা ভাবে, তাদের বলি বিশ্বকাপ আসরে সম্মানে খেলার যোগ্যতা আদায় করেছে যে দেশ, সে দেশ ফ্যালনা তেমন ভাবা তার প্রতি অবিচার করা হবে। ২০২৬ বিশ্বকাপে দেখা গেল ছোট ছোট চারটি দেশ এইবার সর্বপ্রথম ৪৮ লড়াকু দেশের তালিকায় নিজেদের নাম তালিকাভুক্ত করেছে। এরা হলো কুরাসাও, কেপ ভার্দে, উজবেকিস্তান ও জর্ডন।

কুরাসাও

প্রথম কুরাসাও আসুক, অনন্য সাধারণ ঐতিহাসিক কীর্তি, বিশ্ব শিরোনামে উঠে আসা সংবাদ। নেদারল্যান্ডস অন্তর্গত স্বাধীন সুশাসিত রাষ্ট্র, অত্যন্ত অল্প জনসংখ্যা অধ্যুষিত ছোট আয়তনের এমন দেশ কিনা বিশ্বকাপ আঙিনায় খেলার ছাড়পত্র পেল। এহেন দ্বীপের দেশ নিজস্ব স্বাধীন ফুটবল টিম তৈরি করেছে, যে টিম ফিফা ও কনকাকাফ দ্বারা স্বীকৃত।

যে দল দাঁতে দাঁত চেপে মাথার ঘাম পায়ে ফেলে নিরলস পরিশ্রম করে এখানে প্রবেশ করেছে। দল যাতে স্বকীয়তা প্রমাণ করতে পারে তারজন্য কোচ ডিক অ্যাডভোকেট দিনরাত এক করে খাটছেন। দলের সম্পদ বাকুনা ব্রাদার্স, লিয়েনড্রো এবং জুনিনহো। বড়ো লিয়েনড্রো টিম ক্যাপ্টেন, দেশের মানুষ টিমের নামকরণ করেছে ব্লু-ওয়েভ। ইতিমধ্যে গ্রুপ ম্যাচে জার্মানির কাছে পর্যুদস্ত হলেও জার্মান গোলে কিন্তু বল ঢুকিয়েছে কুরাসাও। অর্থাৎ আমরা আছি মনে রেখো।

কেপ ভার্দে

বিশ্বকাপ ‘২৬ রণাঙ্গনে খেলার যোগ্যতা অর্জনকারী চার দেশের অন্যতম কেপ ভার্দে। সর্বপ্রথম বিশ্বের তড়ব-তাবড় ফুটবলসমৃদ্ধ দেশের দিকপাল ফুটবলারদের মুখোমুখি হওয়ার বিরল নজির। ১৯৮৫ ফিফা অন্তর্ভুক্তি-করণ এবং অবশেষে আকাঙ্ক্ষিত রামধনুর ছটায় উজ্জ্বল হয়ে ওঠা। টিমের কারোর অজানা নয় মাথার ঘাম পায়ে ফেলে তবেই তাঁদের এই সাফল্য, এবং ‘২৬ বিশ্বকাপ মঞ্চে আঁচ কাটতে কেপ ভার্দে প্রতিশ্রুতিবদ্ধ। খোলামেলা এঁদের বলতে বাঁধেনি: ‘আমরা বিশ্বস্বীকৃত টিমগুলির মুখোমুখি হব, কিন্তু আমাদের দর্শন অত্যন্ত পরিষ্কার, কোন সামান্যতম ইতস্তত ভাব অভিধানে নেই।’ খুল্লামখুল্লা নীতি ৪-৩-২-১ ঘুঁটি সাজিয়ে কেপ ভার্দে বিশ্বকাপ প্রবেশ মসৃণ করেছে, সাফল্য পেয়েছে, সেই আক্রমণের ঝাঁঝ মূলপর্বে বজায় রাখতে ছোট রাষ্ট্র মরিয়া। ডেইলন লিভরামেন্টো একমাত্র ভরসা হলেও পুরো দল পুরো সাজানো-গোছানো সুবিন্যস্ত।

উল্লেখ্য বেশি সংখ্যক ফুটবলার এসেছে ইউরোপ ও আফ্রিকা থেকে। কিন্তু ঘটনা হলো ফুটবলাররা প্রত্যেকে একসূত্রে বাঁধা। দ্বীপ রাষ্ট্র কেপ ভার্দের প্রতি তাঁদের ভালোবাসায় বিন্দুসম ঘাটতি নেই। ডেইলন সুস্থ হলেও ওঁর সঙ্গে যোগ্য সঙ্গত করার জন্য আরো মজবুত মিডফিল্ডার থামিরো মন্টেরো এবং সেন্টার ব্যাক লোগান কোস্টা। কোচ পেড্রো বুবিলস্তা, যিনি আস্থা রাখেন সেট-পিস আক্রমণে, যেহেতু চল্লিশ শতাংশ গোল ঐ সেট-পিস থেকে এসেছে। কোচ কণ্ঠ ছাড়ো জোরে বলেছেন— ‘Size defines nothing in Football.’ কথাটা যে কতটা ওজনদার ও সত্য তার প্রমাণ কেপ ভার্দে বিশ্বকাপে প্রথম আবির্ভাব লগ্নে প্রতিপক্ষ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের বিরুদ্ধে দিয়েছে। ফলাফল ০-০।

জর্ডন

জর্ডন এবং উজবেকিস্তান দুই দেশ এবার প্রথম বিশ্বকাপ খেলছে, কুরাসাও, কেপ ভার্দের মতন। তফাত উনিশ-বিশ। ব্যাকগ্রাউন্ড বলে এই চারমূর্তি বিশাল কিছু করে ফেলবে এমনটা কেউ আশা করে না, দেশীয় সমর্থকরাও নয়। কিন্তু দেশবাসী এটা মনেপ্রাণে জানে, তাদের দেশের টিম কলাকৌশলে শক্তিশালী দেশগুলির বিরুদ্ধে এঁটে উঠতে না পারলেও পরিশ্রমে কোন খামতি রাখবে না।

জর্ডন হলো পশ্চিম এশিয়ার আরব দেশের এক স্বাধীন রাষ্ট্র। দেশের মানুষের কাছে তাদের জর্ডান টিম ‘AL NASHAMA’ নামে জনপ্রিয়। এশিয়ান ফুটবল কনফিডারেশন বাছাইপর্বে খেলার খেলা খেলে উত্তীর্ণ হয়েছে জর্ডান। ৫ জুন ২০২৫ জর্ডানের নাগরিকদের অবিস্মরণীয় দিন, যেদিন তাদের টিম ওমান-কে ৩-০ গোলের ব্যবধানে পরাস্ত করে ‘২৬ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে। এর আগে ৯ বার ব্যর্থ হয়েও জর্ডন যে পারে তা প্রমাণ করলো। টিমের স্টার স্ট্রাইকার মৌসা-আল-তামোরি জর্ডানের মেসি বলে জর্ডানবাসীরা বিশ্বাস করে। কোচ জামাল সালামি।

উজবেকিস্তান

উজবেকিস্তানও এক পথের পথিক। উজবেকিস্তানিরা তাদের ফুটবল টিম-কে গর্বের সঙ্গে ডাকে THE WHITE WOLVES, অর্থাৎ সাদা নেকড়ে বাহিনী, জেতার সর্বগ্রাসী খিদেয় টগবগ করে ফুটছে। উজবেকিস্তান টিমের উঠতি প্রতিভা Abdukodir Khusanov, ফুটবল বিশ্লেষকরা দ্ব্যর্থহীন ভাষায় প্রশংসা করে বলেছেন, উজবেকিস্তানের জাতীয় ফুটবল টিম ক্রমান্বয়ে উন্নতির পথে। কোচের দায়িত্বে ইতালীয় ফ্যাবিও ক্যানাভারো। কথা প্রসঙ্গে এই চার টিমের এক উদ্দেশ্য। বিশ্বমঞ্চে নিজেদের সর্বস্ব উজাড় করে প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই চালাতে পারলে, একদিন না একদিন তাদের সার্থের মুহূর্তগুলি তারা উপভোগ করতে পারবে। স্বপ্নকে বাঁচিয়ে রাখতে হবে। — সাবাস, ফুটবল প্রেমিকরা পাশে আছে। চারমূর্তির অন্তরে থাক — ডাকসাইটে টিম মনে রেখো, তোমাদের পথে বসিয়ে ছাড়বো

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *