Home / খবর / রাজ্য / ‘ঝামেলা নয়, স্বস্তি চাই’ কাটমানির টাকা ফেরত দিয়ে বললেন তৃণমূল নেতা

‘ঝামেলা নয়, স্বস্তি চাই’ কাটমানির টাকা ফেরত দিয়ে বললেন তৃণমূল নেতা

নিজস্ব সংবাদদাতা জলপাইগুড়ি: গণরোষ, পুলিশি পদক্ষেপের ও ডিম থেরাপির ভয়ে কাটমানির কয়েক লক্ষ টাকা ফিরিয়ে দিলেন সদর পঞ্চায়েত সমিতির সদস্য (অধুনা প্রাক্তন) তথা তৃণমূল নেতা রাজেশ লাকড়া। আবাস যোজনার টাকা দিত গিয়ে উপভোক্তাদের থেকে কাটমানি নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। টাকা ফেরত পেয়ে খুশি গ্রামবাসীরা।

কাটমানির টাকা ফেরতের প্রক্রিয়া।

স্থানীয় সূত্রের খবর, পাতকাটা জিপি-র ডাঙাপাড়ার একাধিক উপভোক্তার কাছ থেকে আবাস যোজনার টাকা থেকে কাটমানি আদায় করেছিলেন রাজেশ লাকড়া বলে অভিযোগ। এর আগে তার বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করা হয়েছিল বলে সমর্থিত সূত্রের খবর। অভিযোগ দায়েরের পরে তিনি পালিয়ে যান বলেও অভিযোগ। শুক্তৃরবার ওই তৃণমূল নেতা, গ্রামবাসী ও স্থানীয় জন প্রতিনিধির উপস্থিতিতে নামের তালিকা মিলিয়ে টাকা ফেরত দেন তিনি। ওই এলাকার জনৈকা বাসিন্দা গিরিবালা বর্মণ, মেনকা মালো জানান, ওই টাকা যে ফরত পাব ভাবিনি। টাকা পেয়ে ভালো লাগছে। ৯ হাজার টাকা ফেরত পেয়েছেন মেনকা। তালিকা মিলিয়ে আলোচনা সাপেক্ষে অন্যরাও টাকা ফেরত পাচ্ছেন।

রাজেশ লাকড়া, তৃণমূল নেতা।

অভিযুক্ত রাজেশ লাকড়া বলেন, ‘আমি পরিবার নিয়ে শান্তিতে থাকতে চাই। কোনও ঝামেলা চাই না। সমিতি অফিসেও যাচ্ছি না।’

সৌজিত সিংহ, কার্যকরী সদস্য, বিজেপি জেলা কমিটি।

বিজেপির জেলা কমিটি কার্যকরী সদস্য সৌজিত সিংহ বলেন, ‘তৃণমূল আমলে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি হয়েছে। কিছু নেতা পলাতক। আর কিছু নেতা কাটমানি ফেরত দিয়ে বাঁচতে চাইছেন। প্রান্তিক এলাকার দুঃস্থরা টাকা ফেরত পাওয়ায় ভালো হয়েছে।”

alternatetext

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *