Home / খবর / জেলায় জেলায় / জলপাইগুড়িতে বৃহন্নলাদের ডেরায় অভিযানে উদ্ধার আগ্নেয়াস্ত্র, বাংলাদেশি সিম কার্ড, গ্রেপ্তার ১

জলপাইগুড়িতে বৃহন্নলাদের ডেরায় অভিযানে উদ্ধার আগ্নেয়াস্ত্র, বাংলাদেশি সিম কার্ড, গ্রেপ্তার ১

অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: গোপন সূত্রে খবর পেয়ে অভিযান। শহরের ওয়াকারগঞ্জ লাগোয়া উত্তর রায়কতপাড়ার বৃহন্নলা কুঠিতে যৌথ অভিযানে বিএসএফ ও পুলিশ। উদ্ধার হল আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ, বাংলাদেশি সিম কার্ড ও জন্ম শংসাপত্র-সহ বেশ কিছু নথি। বৃহস্পতিবার সকালে এই অভিযান ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর ছড়িয়ে পড়তেই সরগরম শহর। কুঠির গুরুমাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার করে কোতয়ালি থানায়।

এদিন ভোরে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ ও বিএসএফ একযোগে অভিযান চালায় ওই প্রাসাদপম কুঠিতে। পুরো বাড়ি ‘কর্ডন’ করে রাখা হয়। দীর্ঘ সময় ধরে চলে তল্লাশি অভিযান। ৩ রাউন্ড গুলি সহ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে যৌথ বাহিনী। বাংলাদেশের ২টি সিম কার্ড, জন্ম শংসাপত্রও পেয়েছেন তদন্তকারীরা।

তল্লাশি যৌথ বাহিনীর।

সূত্রের খবর, বাংলাদেশের ওই সিম ব্যবহার করে ওপার বাংলা ও পাকিস্তানে ফোন করা হত। গুরুমা পিপাসা হিজরাকে গ্রেপ্তার করে তার মেডেকেল পরীক্ষা করানো হয়। যদিও গ্রেপ্তার নয়, তাকে আটক করা হয়েছে বলে দাবি পিপাসা হিজরার। পুলিশ জানায়, নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক স্থানীয় বাসিন্দা বলেন, ‘এদের সঙ্গে আমাদের তেমন সংযোগ ছিল না। নানা অনুষ্ঠানও হত। তবে, বাজারে গিয়ে জোর করে তোলাবাজির অভিযোগও উঠেছে বিভিন্ন সময়ে। সদ্যোজাতের বাড়ি গিয়ে ইচ্ছেমতো টাকা দাবি করার ঘটনার কথাও শুনেছি। আজ এই বাড়িতে অভিযান হল।”

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *