Home / খবর / জেলায় জেলায় / ধুঁকতে থাকা চা শিল্পে আশার আলো, উত্তরবঙ্গের উন্নয়নে ঢালাও প্রতিশ্রুতি বিজেপি সরকারের

ধুঁকতে থাকা চা শিল্পে আশার আলো, উত্তরবঙ্গের উন্নয়নে ঢালাও প্রতিশ্রুতি বিজেপি সরকারের

জলপাইগুড়ি: ধুঁকতে থাকা উত্তরের চা শিল্পে আশার আলো কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের বক্তব্যে। বস্ত্র হাব থেকে জলপাইগুড়ি-শিলিগুড়ি মেট্রো- একাধিক ক্ষেত্রে রাজ্য সরকারের নতুন উদ্যোগের কথাও জানালেন তিনি। সোমবার শহরে এসে বিজেপির কর্মী প্রশিক্ষণ শিবিরে যোগ দেন সুকান্ত। কর্মসূচির শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে উত্তরের মানুষজনকে কৃতজ্ঞতা জানাতেও ভুললেন না গেরুয়া শিবিরের এই বর্ষীয়ান নেতা।

এদিন সুকান্ত মজুমদারের ঝটিকা সফর ঘিরে ভালো উন্মাদনা দেখা দেয় বিজেপির নেতা কর্মীদের মধ্যে। কর্মী প্রশিক্ষণ শিবিরে অংশ নেন সুকান্ত মজুমদার। মানুষের পাশে থাকার বার্তা দলীয় নেতা-কর্মীদের দেন তিনি। কর্মসূচির শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুকান্ত বলেন, ‘২০১৯ সাল থেকেই উত্তরবঙ্গের মানুষজন বিজেপিকে দু’ হাত তুলে আশীর্বাদ করছে। আমরা কৃতজ্ঞ। এবারের বাজেটে রাজ্য সরকারও উত্তরবঙ্গের মানুষের দু’হাত ভরিয়ে দিয়েছে বিজেপি সরকার।’

এদিন কোন কোন ক্ষেত্রে সরকার কী পদক্ষেপ করতে চলেছে তার খতিয়ানও তুলে ধরেন সুকান্ত। তিনি জানান, দক্ষিণ বঙ্গের পরে এবারে মেট্রো পরিষেবা চালু হতে চলেছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি -শিলিগুড়ি রুটে। বিমান বন্দরের আধুনিকীকরণের কাজও করা হবে। যোগাযোগের ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হবে বলেও দাবি সুকান্ত মজুমদারের। তার আরও সংযোজন, প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যেও সরকার কাজ শুরু করেছে। উত্তরের মাটিতেই হতে চলেছে অত্যাধুনিক বস্ত্র হাব। স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে এইমস স্থাপন করা হবে এই উত্তরবঙ্গেই। উত্তরবঙ্গের চা শিল্প ধুঁকছে বলে অভিযোগ চা মহলের। এতদিন অসম চা শিল্পে যে সুবিধা পেয়েছে, এবারে উত্তরবঙ্গের চা বাগান গুলিও সেই সুবিধা পাবেন বলে দাবি সুকান্ত মজুমদারের। তিনি আরও জানান, চা শ্রমিকদের কল্যাণে ওয়েলফেয়ার বোর্ড গড়া হবে। শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়ন হবে বলে দাবী কেন্দ্রীয় মন্ত্রীর।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *