Home / খবর / জেলায় জেলায় / রানিগঞ্জে বাড়িতে ঢুকে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, ধৃত যুবক, বিক্ষোভ থানায়

রানিগঞ্জে বাড়িতে ঢুকে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, ধৃত যুবক, বিক্ষোভ থানায়

রানিগঞ্জ: বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে ১৩ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠল ১৯ বছরের যুবকের বিরুদ্ধে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রানিগঞ্জ থানা এলাকায় এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা গেছে, রানিগঞ্জ শহরের বাসিন্দা বছর ১৩ র ওই নাবালিকা নিজের দিদিমার কাছে থাকতো। মঙ্গলবার দুপুরে ওই নাবালিকা বাড়িতে একাই ছিলো। সেই সময় ওই পাড়ার বাসিন্দা বছর ১৯ এর বিকাশ সিং নামের যুবক নাবালিকার বাড়িতে হঠাৎ করে ঢুকে পড়ে। কেউ না থাকার সুযোগ নিয়ে ওই যুবক নাবালিকাকে জোর করে ধর্ষণ করে বলে অভিযোগ। গোটা বিষয়টি ওই নাবালিকার পরিবারের সদস্যরা পরে বুঝতে পারেন। তারা দৌড়ে এসে ওই যুবককে তাড়া করলে সে পালিয়ে যায়। পরে তারা এই বিষয়ে খবর দেন রানিগঞ্জ থানায়। এরপর রানিগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। গোটা এলাকায় তল্লাশি করে রানিগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ ওই যুবককে গ্রেফতার করে নিয়ে আসে। বুধবার ধৃতকে আসানসোল জেলা আদালতের পকসো আদালতে তোলা হয়। পুলিশের আবেদনের ভিত্তিতে বিচারক ওই যুবকের জামিন নাকচ করে জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
জানা গেছে, পুলিশ নির্যাতিতা নাবালিকা ও ধৃত যুবকের ডাক্তারি পরীক্ষা করায়।
যদিও এলাকার বাসিন্দা ও স্থানীয়দের দাবি, জোর করে ওই নাবালিকা নির্যাতন চালিয়ে তাকে ভয় দেখানো হয়েছে। পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করার পরই সমস্ত বিষয়টি স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।
এদিকে, বুধবার এই ঘটনা নিয়ে ভীম আর্মির পক্ষ থেকে একটি মিছিল করে রানিগঞ্জ থানায় বিক্ষোভ দেখানো হয়। পরে রানিগঞ্জ থানার পুলিশের কাছে একটি ডেপুটেশন দেন সংগঠনের সদস্যরা।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *