Home / খবর / জেলায় জেলায় / বারাবনিতে নাকা চেকিং, পড়শি রাজ্য থেকে আসা গাড়িতে তল্লাশিতে উদ্ধার ১৯ লক্ষ টাকা, ধৃত তিন

বারাবনিতে নাকা চেকিং, পড়শি রাজ্য থেকে আসা গাড়িতে তল্লাশিতে উদ্ধার ১৯ লক্ষ টাকা, ধৃত তিন

বারাবনি :আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বারাবনি থানার পুলিশ একটি চারচাকা গাড়ি থেকে ১৯ লক্ষ ১৬ হাজার টাকা উদ্ধার করেছে।

এই ঘটনায় গাড়ির চালক সহ তিনজনকে বারাবনি থানার পুলিশ গ্রেফতার করে। ধৃতদের নাম হল বিহারের অজয় শংকর দুবে ও শিব সাগর রায় এবং ঝাড়খণ্ডের আশীষ রায় কাভান।

জানা গেছে, বারাবনি থানার পুলিশ নাকা চেকিং করছিল। সেই সময় অজয় নদী পার করে বাংলা ঝাড়খান্ড সীমানা হয়ে লাল রংয়ের একটি চারচাকা গাড়ি আসছিল। রসনার কাছে নাকা চেকিংয়ে অন্য গাড়িগুলো তল্লাশি করার সময় লাল গাড়িটিতেও তল্লাশি করা হয়। তাতে গাড়ির ভেতর থেকে ১৯ লক্ষ ১৬ হাজার টাকা উদ্ধার করে। পুলিশ তখন গাড়িতে থাকা তিনজনকে টাকা ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। তাতে তারা কোনও সদুত্তর দিতে পারেনি। শেষ পর্যন্ত বারাবনি থানার পুলিশ তাদেরকে আটক করে নিয়ে আসে। পরে তাদেরকে গ্রেফতার করা হয়। ধৃতদেরকে আসানসোল আদালতে পেশ করা হলে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।

পুলিশের এক আধিকারিক এই ব্যাপারে বলেন, যে চারচাকা গাড়িকে সিজ করা হয়েছে, তার নম্বর দুর্গাপুরের। বাজেয়াপ্ত করা টাকাগুলো তারা বিহারে সিওয়ান জেলা থেকে নিয়ে আসছিল। তিনজন এই গাড়ি নিয়ে নলা হয়ে দুর্গাপুর যাচ্ছিল বলে জানা গেছে। কেনও এতো পরিমাণ টাকা ভিন রাজ্য থেকে আনা হচ্ছিল, তা পুলিশ তদন্ত করে দেখছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *