নাগরাকাটা: দুই দাঁতালের দাদাগিরি। এলাকার দখল বজায় রাখতে দিনভর সংঘর্ষ আর হুঙ্কার দুই গজরাজের। ঘটনার জেরে আতঙ্কের পরিবেশ টুণ্ডু চা বাগানে। পরিস্থিতি সামাল দিতে আসরে নামলো খুনিয়া রেঞ্জের বনকর্মীরা।
চা বাগানের মাঝে মুখোমুখি দাঁড়িয়ে দুই হাতি। ‘বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী।’ সকাল থেকেই দফায় দফায় লড়াই হয় দুই দাঁতালের। বনকর্মীরাবসাইরেন বাজিয়ে তাদের জঙ্গলে পেরানোর চেষ্টা করলেও ফের লড়াই বেঁধে যায়। এর জেরে বন্ধ হয়ে চা বাগানের কাছে। নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে লড়াইয়ের দৃশ্য উপভোগ করেন অনেকেই। পরে, একটি হাতি বামনডাঙ্গা চা-বাগানে যাওয়ার জেলা পরিষদের রাস্তা ধরে জঙ্গলের দিকে চলে যায়। তবে, এখনও পরিস্থিতির দিকে কড়া নজর রেখেছে বনদপ্তর।









