উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : শুক্রবার এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল বের হয়েছে।আর প্রতিবারের মতো এবারেও প্রথম দশে জায়গা করে নিয়েছে জয়নগর।এবারও জয়নগর মজিলপুর জে এম টেনিং স্কুলের ছাত্র প্রথম দশে জায়গা করে নিয়েছে।জয়নগর মজিলপুর পৌরসভার সাত নং ওয়ার্ডের তিলিপাড়া শিরালি পাড়ার মৈনাক চক্রবর্তী ৬৯০ নং পেয়ে রাজ্যের মধ্যে অস্টম স্থান অধিকার করে নিয়েছে।মৈনাকের প্রাপ্ত নং হল – বাংলা-৯৭,ইংরেজি -৯৩,অঙ্ক ১০০,ভৌত বিজ্ঞান ১০০,জীবন বিজ্ঞান ১০০, ইতিহাস ১০০ এবং ভূগোলে ১০০।মৈনাকের বাবা ও মা স্কুল শিক্ষক।মৈনাকের জন্ম ২০১০ সালের ১১ ই জানুয়ারি। বাবা মৃন্ময় চক্রবর্তী জয়নগর ইনস্টিটিউশন ফর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, মা সুবর্ণা চক্রবর্তী জয়নগর মজিলপুর বিদ্যাপীঠ স্কুলের প্যারা শিক্ষক।মা বাবার একমাত্র সন্তান মৈনাক।বাড়িতে মা বাবা, দাদু ও ঠাকুমা আছে।ছোট বেলা থেকেই লেখাপড়ায় ভালো সে।জয়নগর শ্রীকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিকে পড়াশোনা শুরু মৈনাকের।এর পরে মজিলপুর জে এম ট্রেনিং স্কুলে ২০২০ সালে ৫ ম শ্রেনীতে ভর্তি হয় সে।প্রতি বছরই সে ক্লাসে প্রথম হয়ে আসছে।সে এদিন রেজাল্ট আউটের পরে বাড়িতে বসে বলেন,আমি আশা করেছিলাম ভালো ফল হবে।আর তাই হওয়ায় আমি আনন্দিত। আমার এই ফলাফলে সবচেয়ে বড় অবদান মায়ের।তাছাড়া আমার বাড়ির অন্যান্য গুরুজন ও শিক্ষকরা তো আছেই।আমি সায়েন্স নিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হবো।আমি আগামী দিনে ইঞ্জিনিয়ার হতে চাই।৯ জন গৃহ শিক্ষকের কাছে পড়াশোনা তার।আঁকা, ক্রিকেট খেলা ও কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে ভালো লাগে তার।সে বলে আমি মনে করি ধৈর্য নিয়ে পড়াশোনা করলে তার ফল ভালো হবেই।এদিন এই খবর জানার পর থেকে তার বাড়িতে শুভেচ্ছা জানাতে এলাকা সহ আশেপাশের এলাকা থেকে বহু মানুষজন আসছেন।তার এই সাফল্যে গর্বিত তাঁর দাদু, ঠাকুমা,বাবা,মা সহ এলাকার মানুষ জন। তার স্বপ্ন পূরণ হোক এটাই চায় তার অভিভাবকরা।আর তার এই খুশিতে আনন্দিত জয়নগর মজিলপুর পৌর এলাকার মানুষ জন।










