Home / খবর / জেলায় জেলায় / জঙ্গলে টেনে নিয়ে গিয়ে আদিবাসী কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, দুর্গাপুরে গ্রেফতার চার যুবক

জঙ্গলে টেনে নিয়ে গিয়ে আদিবাসী কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, দুর্গাপুরে গ্রেফতার চার যুবক

দুর্গাপুর: মেলায় ঘুরতে গিয়েছিল এক কিশোরী। তাকে একা পেয়ে জঙ্গলের ভেতর নিয়ে গেল যুবকের দল। তারপরেই ঘটলো গণধর্ষণ। ফের হাড় হিম করা ঘটনা ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে। বুধবার রাতের এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৪ যুবককে । স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে দুর্গাপুর থানার কমলপুরে মেলা চলছিল। সেখানেই ঘুরতে গিয়েছিল এক আদিবাসী কিশোরী। কিশোরীকে একা পেয়ে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে যায় চার যুবক বলে অভিযোগ। সেখানেই চারজন মিলে কিশোরীকে গণধর্ষণ করে। বিষয়টি জানাজানি হতেই ব্যাপক শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। পরিবারের লোকজনেরা রাতেই দুর্গাপুর থানার পুলিশকে বিষয়টি জানায়। তারপরেই আদিবাসী কিশোরীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই সে চিকিৎসাধীন রয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। পুলিশ সূত্রে খবর, তদন্তের ভিত্তিতে অজয় সোরেন, লক্ষ্মণ রবীন বাস্কে, বুধন টুডু ও রাজু মান্ডিকে গ্রেফতার করে দুর্গাপুর থানার পুলিশ। চারজনই কিশোরীর প্রতিবেশী । বৃহস্পতিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়৷ পুলিশের আবেদনের ভিত্তিতে বিচারক ধৃতদের জামিন নাকচ করে ছয় দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ জানায়, গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। তার জবানবন্দিও নেওয়া হবে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *