দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড কলোনিতে গত ১৬ আগষ্ট ভারতীয় মজদুর সংঘ বা বিএমএসের কার্যালয় উদ্বোধনের অনুষ্ঠানের হয়৷ পরে সেই মঞ্চই মহিলা শিল্পীকে চটুল হিন্দি গান “চিকনি চামেলি” গাইতে দেখা যায়। সেই গানের সাথে করা অশ্লীল অঙ্গ ভঙ্গিমাও বলে অভিযোগ । সোশ্যাল মিডিয়ায় সেই গানের ভিডিও ভাইরাল হতেই তীব্র বিতর্ক শুরু হয়েছে শিল্পশহর দুর্গাপুরে। যদিও, এই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি। স্বাভাবিক ভাবেই বিরোধী দলের তরফে এই নিয়ে বিএমএস ও রাজ্যের শাসক দল বিজেপিকে আক্রমণ করা হয়েছে।

এই প্রসঙ্গে, সিটু নেতা সিদ্ধার্থ বসু বলেন, আরএসএস, বিএমএস এবং বিজেপির এটাই কালচার। এই তিন মিলে অপসংস্কৃতি বাংলা সংস্কৃতির অন্যতম শহর দুর্গাপুরে নিয়ে আসা হচ্ছে। অন্যদিকে, উঠে আসা বিতর্কের সাফাই দিতে গিয়ে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের বিএমএসের সাধারণ সম্পাদক নিমাই কর্মকার বলেন, এলাকাবাসীদের অনুরোধেই এই গান শিল্পীকে দিয়ে করানে হয়েছিল। সিপিএম অযথাই এই গান নিয়ে বিতর্ক করছে। বিএমএসের কার্যালয়েরউদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকা দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই সোশ্যাল মিডিয়া এই ভাইরাল ভিডিও প্রসঙ্গে বলেন, বেশ কিছু তৃণমূলের লোক বিএমএস এবং বিজেপিতে ঢুকে তাদের পার্টির সংস্কৃতি নষ্ট করার চেষ্টা করছে। আমি খোঁজ নেব এমনটা কারা করলো। উদ্যোক্তাদের বলবো, অনুষ্ঠান করার ক্ষেত্রে সতর্ক হতে।










