Home / খবর / জেলায় জেলায় / আসানসোলে মারধরের পর মৃত্যু, রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে

আসানসোলে মারধরের পর মৃত্যু, রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে

আসানসোল: ভোট শেষের মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই আসানসোলে উত্তেজনা ছড়ালো এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে। অভিযোগ, শুক্রবার গভীর রাতে স্ত্রী ও সন্তানের সামনে এক কংগ্রেস সমর্থককে মারধর করা হয়, পরে তার মৃত্যু হয়।মৃতের নাম দেবদীপ চট্টোপাধ্যায় (৪২)। তিনি আসানসোলের অনন্যা কমপ্লেক্সের বাসিন্দা। পরিবারের দাবি, রাতে মারধরের পর পুলিশ ঘটনাস্থলে এলেও তাকে হাসপাতালে না নিয়ে গিয়ে বাড়ি পাঠানো হয়। পরদিন সকালে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।এই ঘটনায় কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পুইতুন্ডি অভিযোগ করেছেন, শাসক দলের ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তি এই হামলার সঙ্গে জড়িত। সিসিটিভি ফুটেজেও মারধরের ছবি ধরা পড়েছে বলে দাবি করা হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা।অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। দলের নেতারা জানিয়েছেন, ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই এবং পুলিশ তদন্ত করুক, দোষীরা শাস্তি পাক।পুলিশ জানিয়েছে, পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে এবং কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *