আসানসোল: পানীয়জলের সমস্যায় ভুগছেন আসানসোল পুরনিগমের ৩৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। পানীয়জলের দাবিতে শুক্রবার ঐ ওয়ার্ডের মহিলারা আসানসোল পুরনিগমে এসে ডেপুটি মেয়র ওয়াসিমুল হকের সাথে দেখা করেন ও কথা বলেন।
তারা বলেন, আমাদের ওয়ার্ডে দীর্ঘদিন ধরে পানীয়জলের সংকট রয়েছে। আমরা বারবার স্থানীয় কাউন্সিলরকে এই বিষয়ে জানিয়েছি। কিন্তু কোনও সমাধান না পাওয়ায় অবশেষে এদিন আমাদেরকে ডেপুটি মেয়র ওয়াসিমুল হকের কাছে আসতে হয়েছে।
তারা আরো বলেন, আমরা আমাদের পানীয়জলের সমস্যা নিয়ে ডেপুটি মেয়রের সাথে কথা বলেছি।তিনি আমাদেরকে বলেছেন যে আসানসোল পুরনিগম তাদের সমস্যা সমাধানের জন্য চেষ্টা করবে।










