Home / খবর / কলকাতায় জমজমাট রথযাত্রা

কলকাতায় জমজমাট রথযাত্রা

৫৫ তম কলকাতা ইসকন রথের আরতী ও দড়ি টেনে যাত্রা শুরু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছবি: রাজীব বসু

রথযাত্রা, লোকারণ্য, মহাধুমধাম। আর সেই উপলক্ষে এ বছর এক অভিনব উদ্যোগের সাক্ষী থাকল কলকাতা। শহরের ঐতিহ্যবাহী ট্রামকে রথের আদলে সাজিয়ে বিশেষ যাত্রার আয়োজন করা হয়। ট্রামের ভিতরে প্রতিষ্ঠা করা হয় জগন্নাথ, বলরাম ও শুভদ্রার মূর্তি।

শহরের ট্রামে রথযাত্রা। ছবি: রাজীব বসু

বৃহস্পতিবার সকালে গড়িয়াহাট ট্রাম ডিপো থেকে রথের বেশে সজ্জিত ট্রামটি ধর্মতলা হয়ে শ্যামবাজার পর্যন্ত পরিক্রমা করে। পথে বহু মানুষ এই অভিনব উদ্যোগ দেখতে ভিড় জমান।

ইসকনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছবি: রাজীব বসু

এর আগে ট্রামযাত্রা এবং ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন কলকাতায় ট্রাম পরিষেবা টিকিয়ে রাখার দাবিতে একাধিক কর্মসূচি গ্রহণ করেছিল। তবে রথযাত্রার দিন ট্রামকে রথের আদলে সাজিয়ে এমন বিশেষ যাত্রার আয়োজন এই প্রথম বলেই জানা গিয়েছে।

বিশেষভাবে সক্ষম জগন্নাথ বলরাম সুভদ্রা কোলে নিয়ে শহরে রাজপথে। ছবি: রাজীব বসু

অন্যদিকে, কলকাতার ইসকনের রথযাত্রাও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। আয়োজনে উপস্থিত থেকে পুজো ও রথযাত্রার সূচনায় অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “রথযাত্রায় উপস্থিত থাকতে পেরে আমি ধন্য।”

ওডিসি নৃত্যে কলকাতার ইসকন রথযাত্রার যাত্রা শুরু। ছবি: রাজীব বসু

এদিন তিনি আরও জানান, অন্যান্য রাজ্যে ইসকন ইতিমধ্যেই মিড-ডে মিল প্রকল্প পরিচালনা করছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতে আগামী ১ আগস্ট থেকে রাজ্যের স্কুলগুলিতেও ইসকন মিড-ডে মিলের দায়িত্ব পালন করবে। পাশাপাশি ভবিষ্যতে ভারত সেবাশ্রম সংঘ ও রামকৃষ্ণ মিশনের সঙ্গেও রাজ্য সরকার বিভিন্ন ক্ষেত্রে একযোগে কাজ করবে বলেও তিনি জানান।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *