দুর্গাপুর স্মল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা ও আন্তরিক আমন্ত্রণে অভিভূত বলে জানালেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দোপাধ্যায়।
এক অনুষ্ঠানে শিল্পমহলের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের পর বিধায়ক বলেন, “দুর্গাপুর স্মল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক আমন্ত্রণ ও উষ্ণ সংবর্ধনায় সত্যিই অভিভূত। আপনাদের ভালোবাসা, সম্মান ও আন্তরিকতা আগামী দিনের পথচলায় আরও অনুপ্রেরণা জোগাবে।”
তিনি আরও জানান, দুর্গাপুরের শিল্পোন্নয়ন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার এবং কর্মসংস্থানের ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে শিল্পমহলের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে তিনি বদ্ধপরিকর। শিল্পাঞ্চল হিসেবে দুর্গাপুরের ঐতিহ্যকে আরও এগিয়ে নিয়ে যেতে পারস্পরিক সহযোগিতা ও ইতিবাচক উদ্যোগের উপর জোর দেন তিনি।
এই সংবর্ধনা অনুষ্ঠানে শিল্প সংস্থার সদস্যদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য বলে জানা গিয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, শিল্পমহলের সঙ্গে এই ধরনের যোগাযোগ আগামী দিনে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।










