Home / খবর / জেলায় জেলায় / শুভেন্দুর আপ্তসহায়ক খুনে আসানসোল-যোগ! খুনে ব্যবহৃত বাইক ঘিরে চাঞ্চল্য, সামনে এল বিস্ফোরক তথ্য

শুভেন্দুর আপ্তসহায়ক খুনে আসানসোল-যোগ! খুনে ব্যবহৃত বাইক ঘিরে চাঞ্চল্য, সামনে এল বিস্ফোরক তথ্য

আসানসোল: রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী তথা ব্যক্তিগত সহকারী (পিএ) চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার তদন্তে উঠে এল একটি মোটরবাইক, যা নাকি এই খুনের ঘটনায় ব্যবহার করা হয়েছিল বলে পুলিশের অনুমান।
তদন্তে জানা গেছে, খুনে ব্যবহৃত সন্দেহভাজন মোটরবাইকটির রেজিস্ট্রেশন পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বার্নপুর এলাকায় করা হয়েছিল। বাইকটির নম্বর WB44D1990। পুলিশ সূত্রে খবর, রেজিস্ট্রেশন সংক্রান্ত নথিতে মালিক হিসেবে নাম রয়েছে বিভাস কুমার ভট্টাচার্যের।
তথ্য অনুযায়ী, বাইকটির রেজিস্ট্রেশন হয়েছিল ৪ মে, ২০১২ সালে পশ্চিম বর্ধমান জেলা আরটিও-তে এবং সেটির বৈধতা রয়েছে আগামী ২ মে, ২০২৭ পর্যন্ত। এই তথ্য সামনে আসতেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
তদন্তকারীদের অনুমান, খুনের আগে ও পরে অভিযুক্তরা এই বাইক ব্যবহার করে বিভিন্ন এলাকায় যাতায়াত করেছিল। ইতিমধ্যেই বাইকটির বর্তমান অবস্থান, মালিকের ভূমিকা এবং খুনের সঙ্গে কোনও প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিরোধী শিবিরের দাবি, এটি শুধুমাত্র একটি খুন নয়, এর পেছনে থাকতে পারে বড়সড় ষড়যন্ত্র। অন্যদিকে, পুলিশ এখনও পর্যন্ত সরকারি ভাবে কাউকে দায়ী না করলেও তদন্ত দ্রুত গতিতে এগোচ্ছে বলে সূত্রের খবর।
চন্দ্রনাথ রথ খুনকাণ্ডে আসানসোলের যোগ সামনে আসায় পশ্চিম বর্ধমান জেলাজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা। এখন প্রশ্ন একটাই, খুনের রহস্যের চাবিকাঠি কি তবে এই WB44D1990 নম্বরের বাইক?

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *