জলপাইগুড়ি: জনাদেশে গেরুয়া হাওয়া। পালাবদল রাজ্যের মসনদে। এই আবহে বুধবার পদত্যাগ করলেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল।
আগের মন্ত্রীসভার সুপারিশ ও রাজ্যপালের নিয়োগপ্রাপ্ত জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল জয়জিৎ চৌধুরী পদত্যাগ করলেন। বুধবার ইমেল মারফত পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন রাজ্যপালের দপ্তরে। মুখ্য বিচারপতি ও মুখ্য সচিবকে কপি পাঠাচ্ছেন তিনি। বিদায়বেলায় কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়লেন জয়জিৎ। সাংবাদিকদের তিনি বলেন, ” পুরানো ক্যাবিনেটের মেয়াদ আর একদিন পরেই শেষ হচ্ছে। ২০২৩ সাল থেকে তৃণমূলের সরকার পক্ষের হয়ে সওয়াল করেছি। অনেক ‘ক্রিটিকাল’ মামলাও সামলেছি। যে ক্যানিনেট আমাকে এই পদে সুপসরিশ করেছিল, একদিন বাদে তার মেয়ার শেষ হচ্ছে। আজ আমি তাই পদত্যাগ করার সিদ্ধান্ত নিলাম। নতুন সরকার গঠন করছে বিজেপি। তিনি আরও জানান, প্রভূত অভিজ্ঞতা হল। সাংবাদিকেরাও নিরপেক্ষতা নিয়ে কাজ করেছেন। আমার দফতরের জুনিয়ার আইনজীবি ও কর্মীরাও সহায়তা করেছেন।










