Home / প্রবন্ধ / রোববারের লেখা / ভোটফল নিয়ে উদ্দীপনা আর নিজের পরিচয় ভাবনা

ভোটফল নিয়ে উদ্দীপনা আর নিজের পরিচয় ভাবনা

সব ধরনের তর্ক-বিতর্ক আর বিভাজন সরিয়ে রেখে ভালোবাসার রাজত্বে একাত্ম হওয়ার আবেদন রাখলেন অরুণাভ গুপ্ত

চিন্তায়-চিন্তায়

একটু খালি জায়গা খুঁজছি। এখন মেলা ভার। এধার- ওধার-সেধার ভোট আর ভোটফল আলোচনা চলছে। কোনো আপত্তি নেই, থাকার কথাও নয়, নির্বাচনী আসরে এই দস্তুর। গণতন্ত্রের মিলনমেলা। সবকটা পরিচিত মুখ বিশেষ দিনে পুরো অপরিচিত। দুজনেই একইভাবে দুজনকে দেখছি। ভোটপর্ব মিটলে রহস্য গন। যতক্ষণ না মিটেছে, প্রচারের বাণী কানের ফুটো দিয়ে মগজ ধোলাই করেছে। আর এখন ভোটের ফলাফল নিয়ে কাটাছেঁড়া, তর্ক-বিতর্ক, উদ্দীপনা। আমি একমানুষ, আমি এক নাগরিক, আমি এক ভোটার। তিনটেতেই আমি ফুলমার্কস-সহ ভোটার। আমির মধ্যে হারিয়ে যাওয়া আমি একজন ভিড় ছেড়ে নিরিবিলি ভাবতে চাইছি। ভাষণে ইমারত গড়ার স্বপ্ন ফেরি-তে মাঝেমধ্যে কয়েকটা বক্তব্যে খটকা লাগে, তাহলে যা এতকাল পড়ার সুবাদে জানলাম, মনে গেঁথেছি- সব ভুলভাল ভ্রান্ত! সার বোঝায় উপলব্ধির তারে বেজেছে- The meaning of life is to give life meaning. অকপটে তাই রাখছি। জানায় আমার গলদ থাকলে আত্মাকে বলব শুধরে নাও।

হিন্দু-হিন্দু

স্বামীজী রচিত বেদান্ত মুক্তিরবাণী সংকলন স্বামী চেতনান্দ, সেখানে উদ্ধৃত- “যে ‘হিন্দু’নামে পরিচয় দেওয়া এখন আমাদের প্রথা হইয়া দাঁড়াইয়াছে, তাহার কিন্তু আর কোন সার্থকতা নাই; কারণ ঐ শব্দের অর্থ ‘যাহারা সিন্ধুনদের পারে বাস করিত’। প্রাচীন পারসীকদের বিকৃত উচ্চারণে ‘সিন্ধু’ শব্দই ‘হিন্দু’ রূপে পরিণত হয়; তাহারা সিন্ধুদের অপরতীর-বাসী সকলকেই হিন্দু বলিতেন। এইরূপেই ‘হিন্দু’ শব্দ আমাদের নিকট আসিয়াছে, মুসলমান-শাসনকাল হইতে আমরা ঐ শব্দ নিজেদের উপর প্রয়োগ করিতে আরম্ভ করিযাছি। অবশ্য এই শব্দ ব্যবহারে কোন ক্ষতি নাই, কিন্তু আমি পূর্বেই বলিয়াছি, এখন ইহার সার্থকতা নাই; কারণ তোমরা বিশেষ ভাবে লক্ষ্য করিও যে, বর্তমানকালে সিন্ধুনদের এই দিকে সকলে আর প্রাচীনকালের মতো এক ধর্ম মানেন না। সুতরাং ঐ শব্দে শুধু খাঁটি হিন্দু বুঝায় না, উহাতে মুসলমান, খ্রীস্টান, জৈন এবং ভারতের অন্যান্য অধিবাসীগণকেও বুঝাইয়া থাকে। অতএব আমি ‘হিন্দু শব্দ’ ব্যবহার করিব না। তবে কোন শব্দ ব্যবহার করিব? আমরা ‘বৈদিক’ শদটি ব্যবহার করিতে পারি, অথবা ‘বৈদান্তিক’ শব্দ ব্যবহার করিলে আরও ভাল হয়।”

সংযোজন: ঝামেলা মানে তর্ক-বিতর্ক-বিভাজনে ফুলস্টপ। আমবা সবাই মানুষ আমাদের মানুষ রাজত্ব।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *