Home / খবর / জেলায় জেলায় / স্ট্রং রুমে ক্যামেরা বিকল নিয়ে অভিযোগ, কমিশনের অতিরিক্ত নজরদারি, তৃণমূল-বিজেপি তরজা তুঙ্গে

স্ট্রং রুমে ক্যামেরা বিকল নিয়ে অভিযোগ, কমিশনের অতিরিক্ত নজরদারি, তৃণমূল-বিজেপি তরজা তুঙ্গে

ছবি: বুবাই শীল

অভিষেক সেনগুপ্ত: জলপাইগুড়ি: একবার নয়, তিনবার অভিযোগ। জলপাইগুড়ি সদরের তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাসের অভিযোগের পরিপ্রেক্ষিতে পদক্ষেপ করল জেলা নির্বাচন কমিশন। বসানো হল বিকল্প ক্যামেরাও। ব্যবস্থাপনায় খুশি তৃণমূল প্রার্থী। মঙ্গলবার দুপুরে তিনি আসেন উত্তরবঙ্গ বিশ্ব বিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে থাকা স্ট্রং রুম চত্বরে।

এদিন পরিদর্শন শেষে কৃষ্ণ বলেন, “মাঝেমধ্যে ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে বলে অভিযোগ এসেছিল। কমিশন ও দলকে জানিয়েছিলাম।” তার অভিযোগের ভিত্তিতেই আলাদাভাবে ক্যামেরার ব্যবস্থা করেছে কমিশন। ৫টি বিধানসভার স্ট্রং রুমের নিরাপত্তা খতিয়ে দেখার জন্যই এই ব্যবস্থা বলে জানান তিনি। পরে বিজেপিকে তোলাধোনা করে তার দাবি, ওদের কোনও আলাদা বক্তব্য নেই। প্রকল্প নেই। টাকা ছড়িয়ে, ভয় দেখিয়ে, ছলচাতুরির আশ্রয় নিয়ে জেতার চেষ্টা করছে। কৃষ্ণের সংযোজন, এবারে জলপাইগুড়িতে দলের এত ভাল ফল হবো য়শে বিজেপি তো বটেই তৃণমূলের নেতারাও ভাবতে পারবেন না। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রণনীতিতে তৃণমূলে আমূল পরিবর্তন এসেছে বলেও দাবি তার। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ভোট হলে ভোট-দুর্নীতি বন্ধ হবে বলে অভিমত কৃষ্ণ দাসের।

পাল্টা প্রতিক্রিয়ায়, বিজেপির জেলা মুখপাত্র বুবাই কর বলেন, “কৃষ্ণ দাস জানেন উনি মানুষের রায়ে পরাজিত হবেন। রেকর্ড ভোটে এখানে বিজেপি জিতবে। ফিঙ্গার প্রিন্টে ভোদ হলে ২৯৪ আসনের মধ্যে ২০০ আসনেই তৃণমূলের জামানত জব্দ হবে।” গত পুরসভা নির্বাচনে তৃণমূলের ছাপ্পা লোকে ভোলেনি বলেও জানান তিনি।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *