Home / খবর / জেলায় জেলায় / কড়া নিরাপত্তার ঘেরাটোপে নিমপীঠ ডিসিআরসি থেকে ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছলেন কয়েক হাজার ভোটকর্মী

কড়া নিরাপত্তার ঘেরাটোপে নিমপীঠ ডিসিআরসি থেকে ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছলেন কয়েক হাজার ভোটকর্মী

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: বুধবার শেষ দফার ভোটগ্রহণ। তার আগে মঙ্গলবার কড়া নিরাপত্তার ঘেরাটোপে ডি সি আর সি থেকে ইভিএম, ভিভিপ্যাট-সহ ভোটের সমস্ত সরঞ্জাম নিয়ে ভোটগ্রহণ কেন্দ্রে রওনা দিলেন কয়েক হাজার ভোটকর্মী। ১৩৬ জয়নগর (তপশিলি) বিধানসভা কেন্দ্রের ডি সি আর সি করা হয়েছে নিমপীঠ রামকৃষ্ণ বিদ্যাভবনে।

মঙ্গলবার সকাল থেকেই একে একে ভোটকর্মীরা সেখানে এসে নিজেদের দায়িত্বপ্রাপ্ত বুথের সরঞ্জাম সংগ্রহ করে ভোটগ্রহণ কেন্দ্রে রওনা দেন। এই বিধানসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা প্রায় ২ লক্ষ ২৭ হাজার। মোট বুথ রয়েছে ২৭৪টি, যার মধ্যে সম্পূর্ণ মহিলা পরিচালিত বুথের সংখ্যা ৮২টি।

এবার এই বিধানসভার ফুটিগোদা গ্রাম পঞ্চায়েতের নিমপীঠ রামকৃষ্ণ নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের ২৩২ ও ২৩৩ নম্বর বুথকে মডেল বুথ হিসেবে গড়ে তোলা হয়েছে। ভোটারদের সুবিধার জন্য খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষও। সব মিলিয়ে ভোটগ্রহণ পর্ব ঘিরে প্রস্তুত নির্বাচন কমিশন।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *