Home / খবর / জেলায় জেলায় / মধুসূদন মঞ্চে সম্মানিত জলপাইগুড়ির ‘অনুভব’ নাট্যগোষ্ঠীর কর্ণধার সাধন চক্রবর্তী

মধুসূদন মঞ্চে সম্মানিত জলপাইগুড়ির ‘অনুভব’ নাট্যগোষ্ঠীর কর্ণধার সাধন চক্রবর্তী

অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: আর্থ-সামাজিক প্রেক্ষিত ও পরিবেশগত বিষয় নিয়ে ভিন্নধর্মী নাট্য উপস্থাপনা। কলকাতার এক নাট্য সংস্থার থেকে দলগতভাবে সম্মাননা পেল জলপাইগুড়ির অনুভব নাট্যগোষ্ঠী। সম্প্রতি মধুসূদন মঞ্চে ওই গোষ্ঠীর কর্ণধার সাধন চক্রবর্তীর হাতে তুলে দেওয়া হল স্মারকপত্র, উত্তরীয় ও আয়োজক সংস্থার প্রকাশিত বই। অনুভব ছাড়াও চুঁচুড়ার সারথী, কৃষ্ণ নগরের সিঞ্চন, বালুরঘাট নাট্যকর্মী, উত্তর দিনাজপুরের বিচিত্রা-সহ ১৯টি নাট্যদলকে সম্মাননা জ্ঞাপন করা হয়।একসময়ে জিরো পয়েন্ট, স্বপ্নের সারথী-সহ বেশ কিছু ব্যতিক্রমী নাটক উপস্থাপনা করে দর্শকদের মন জয় করে নেয় জলপাইগুড়ি অনুভব। এই গোষ্ঠীর কর্ণধার সাধন চক্রবর্তী জেলায় কেন্দ্রের তরফে প্রথম পেনশনপ্রাপক শিল্পী। ২০০০ সালে স্থাপিত এই নাট্যগোষ্ঠী এ রাজ্য ছাড়িয়ে ছত্তিশগড়, উত্তরপ্রদেশ-সহ ভিন রাজ্যেও নাটক মঞ্চস্থ করেছে। ঝুলিতে রয়েছে একাধিক পুরস্কারও। অশোকনগর নাট্যমুখের তরফে দেওয়া এই সম্মান তাদের সামাজিক দায়িত্ব আরও বাড়াল বলে মনে করছেন সাধন চক্রবর্তী। শহরের হাসপাতাল পাড়ার বাসভবনে স্ত্রীকে সঙ্গে নিয়ে বর্ষীয়ান এই নাট্যকার তথা শিল্পী বলেন, “আর্থ-সামাজিক পরিস্থিতিকে নজরে রেখেই আমরা কাজ করি।” তার আরও সংযোজন, “ভিন্নধর্মী নাট্য চর্চায় উত্তরবঙ্গও যে পিছিয়ে নেই এটা তারই স্বীকৃতি। এই সম্মান আমাদের দলগত সম্মান। আগামীদিনে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেবে।”

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *