Home / খবর / জেলায় জেলায় / তিন বছরের ঝামেলা শেষ, দুর্গাপুর স্টিল টাউনশিপে স্থায়ী লাইসেন্সে বড় স্বস্তিতে এবার ভোটাররা বিজেপি দিকে

তিন বছরের ঝামেলা শেষ, দুর্গাপুর স্টিল টাউনশিপে স্থায়ী লাইসেন্সে বড় স্বস্তিতে এবার ভোটাররা বিজেপি দিকে

দুর্গাপুর:

বিধানসভা নির্বাচনের আগেই বড় স্বস্তির খবর স্টিল টাউনশিপের বাসিন্দাদের জন্য। বহুদিনের আবাসন-সংক্রান্ত জটিলতার অবসান ঘটিয়ে এবার আর তিন বছর অন্তর লাইসেন্স নবীকরণের ঝামেলা থাকছে না। স্থায়ী লাইসেন্স দেওয়ার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে Steel Authority of India Limited (সেল) কর্তৃপক্ষ। এমনটাই দাবি করল বিজেপি নেতৃত্ব।
এক সাংবাদিক বৈঠকে বিজেপি নেতারা জানান,
আর ৩ বছর অন্তর লাইসেন্স নবীকরণ করতে হবে না,
আবাসন দেওয়া হবে স্থায়ী লাইসেন্সে।
৪ মে তারিখের পর থেকেই লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।
অবৈধভাবে দখল হওয়া প্রায় ২,২৭৫টি আবাসন পুনরুদ্ধার করা হবে এবং
দখলদারদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর আইনি ব্যবস্থা।

দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর ব্যানার্জি বলেন,
“আসানসোলের পোলো গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর সভার সময় এই সমস্যা কথা তুলে ধরেন। মাত্র দু’দিনের মধ্যেই পিএমও দপ্তরের মাধ্যমে বিষয়টি ইস্পাত মন্ত্রকে পৌঁছে যায়। এরপর সেলের চেয়ারম্যান লিখিতভাবে স্থায়ী লাইসেন্সের অনুমোদন দিয়ে দেন।”
দুর্গাপুর পূর্ব বিজেপি প্রার্থী চন্দ্রশেখর ব্যানার্জি বলেন,
“দীর্ঘদিন ধরেই এই দাবির জন্য দিল্লিতে চিঠি দিয়েছেন। কিন্ত এবার পিএমও দপ্তরের নির্দেশে
সেল সম্মতি জানানোয় সমস্যা মিটে গেল।”

উল্লেখ্য, স্টিল টাউনশিপে অবসরপ্রাপ্ত কর্মীদের আবাসন দেওয়া হয় লাইসেন্সের ভিত্তিতে। এতদিন প্রতি ৩ বছর অন্তর নবীকরণ বাধ্যতামূলক ছিল,
নিয়ম-কানুনের জটিলতায় ভুগতে হতো বাসিন্দাদের।
স্থায়ী নিরাপত্তা ও নিশ্চয়তার অভাব ছিল। কিন্তু এবার স্থায়ী লাইসেন্স চালু হওয়ায়
বাসিন্দারা নিশ্চিন্তে থাকতে পারবেন।
নিজের মতো করে বাড়ি মেরামত ও সাজাতে পারবেন। এরফলে
বারবার কাগজপত্রের ঝামেলা থেকে মুক্তি পাবেন বাসিন্দারা। স্টিল টাউনশিপের সাধারণ মানুষদের বক্তব্য,
“যদি সত্যিই এই ঘোষণা কার্যকর হয়, তাহলে জীবনের শেষ বয়সে অনেক অবসরপ্রাপ্ত কর্মীরা স্বস্তি পাবেন। কারণ বারবার নবীকরণের ঝামেলা খুবই কষ্টকর ছিল।”
আর এরফলে সমগ্র স্টিল টাউন্সিপের লক্ষাধিক ভোট এবার বিজেপির ঝুলিতে যাবে।
এখন শুধু নজর বাস্তবায়নের দিকে।
যদিও ঘোষণা হয়েছে,
কবে থেকে বাস্তবে লাইসেন্স দেওয়া শুরু হবে,
কত দ্রুত আবাসনগুলো
দখলমুক্ত করা হবে, আর
প্রতিশ্রুতি কতটা কার্যকর হয়, সেটাই দেখার। এসম্পর্কে চন্দ্রশেখর ব্যানার্জি বলেন, কার্যকর হয়েই গেছে, ভোটের পর তা বাস্তবায়িত হবেই।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *