ছবি: বুবাই শীল
অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: সদ্য প্রয়াত চলচ্চিত্র অভিনেতা ধর্মেন্দ্র-র স্মরণে অনুষ্ঠান হল শহরে।
মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় মিনি বান্ধব নাট্য সমাজের হলঘরে এক অনুষ্ঠানের আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন ফ্রেন্ডস অব দ্য সোসাইটি। প্রয়াত শিল্পীর কর্মজীবন নিয়ে আলোচনা করেন আয়োজক সংগঠনের কর্ণধার জ্যোতি প্রসাদ রায়। অবসরপ্রাপ্ত শিক্ষক তথা গায়ক সচ্চিদানন্দ ঘোষ, ইনা সেনগুপ্ত, অজয় বাসফোড়, অনিমেষ দত্তগুপ্ত-সহ অন্য স্থানীয় শিল্পীরা ধর্মেন্দ্র-র লিপে কালজয়ী গানগুলি গেয়ে শোনান।

জ্যোতি প্রসাদ রায়, কর্ণধার, ফ্রেন্ডস অব দ্য সোসাইটি
জ্যোতিপ্রসাদ রায় বলেন, “মূল অনুষ্ঠান শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা জানান হয় কিংবদন্তী অভিনেতাকে৷ তার প্রতিকৃতিতেও আমরা সম্মান জানাই। মোট ২১ জন শিল্পী সঙ্গীত পরিবেশন করেন। অশীতিপর অনেক শ্রোতা শীত উপেক্ষা করে অনুষ্ঠানে এসেছেন৷ এটা বড় পাওনা।”
এদিনের অনুষ্ঠানে সঞ্চালি রায় -সহ অনেক সাংস্কৃতিক কর্মী হাজির ছিলেন।










