Home / খবর / রাজ্য / এসআইআর: অনলাইনে কী ভাবে এনুমারেশন ফর্ম জমা করবেন

এসআইআর: অনলাইনে কী ভাবে এনুমারেশন ফর্ম জমা করবেন

কোলফিল্ড টাইমস: পশ্চিমবঙ্গে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া। মঙ্গলবার থেকে বুথ স্তরের অফিসাররা (বিএলও) বাড়ি বাড়ি ঘুরে ভোটারদের হাতে এনুমারেশন ফর্ম বিলি করছেন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, যাঁরা বিএলওদের কাছ থেকে সরাসরি ফর্ম নিতে পারছেন না, তাঁরা অনলাইনে ফর্ম পূরণ করে জমা দিতে পারবেন। কর্মসূত্রে যাঁরা রাজ্যের বাইরে থাকেন, তাঁদের জন্যই মূলত এই অনলাইন পরিষেবা।

প্রযুক্তিগত সমস্যার কারণে মঙ্গলবার অনলাইন ফর্ম পূরণের কাজ শুরু না হলেও, কমিশনের উদ্যোগে শুক্রবার রাত থেকে তা চালু হয়েছে।

কী ভাবে অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করবেন

অনলাইন ফর্ম পাওয়া যাবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ওয়েবসাইটে https://ceowestbengal.wb.gov.in/ অথবা কমিশনের ইসিআইনেট অ্যাপে।

১) প্রথমে ফর্মটি ডাউনলোড করুন।

২) অনলাইনে আবেদন করতে হলে এপিক (EPIC) নম্বরের সঙ্গে মোবাইল নম্বর বা ইমেল আইডি লিঙ্ক থাকতে হবে। মোবাইল নম্বর লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম পূরণ সম্ভব নয়।

৩) রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি আসবে, তা বসিয়ে লগইন করতে হবে।

৪) রাজ্য বেছে নিয়ে এপিক কার্ড নম্বর দিন।

৫) তালিকায় নাম না মিললে বিএলও-এর সঙ্গে যোগাযোগ করতে হবে।

৬) এরপর মোবাইল নম্বর পুনরায় বসিয়ে নতুন ওটিপি দিয়ে লগইন করুন।

৭) তিনটি অপশন আসবে—প্রথম, নিজের নাম (শেষ এসএইআরের তালিকায় যেটি রয়েছে সেটি দিতে হবে। দ্বিতীয়, বাবা অথবা মায়ের নাম (শেষ এসএইআরের তালিকায় যেটি রয়েছে সেটি দিতে হবে। তৃতীয় অপশনে থাকবে শেষ এসএইআরের তালিকায় বাবা অথবা মায়ের নাম নেই। —সঠিক অপশনটি বেছে নিন।

৮) এরপর বিধানসভা কেন্দ্র, পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর লিখুন।

৯) অফলাইনের মতোই অনলাইনে তথ্য পূরণ করুন এবং নিজের ছবি যুক্ত করুন।

১০) শেষে আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে আসা ওটিপি বসিয়ে ফর্ম জমা দিন।

কমিশন জানিয়েছে, এসআইআর প্রক্রিয়ায় ভোটারদের সুবিধা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে, যাতে দ্রুত ও স্বচ্ছভাবে ভোটার তালিকা সংশোধনের কাজ সম্পন্ন হয়।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *