আসানসোলে পশ্চিম বর্ধমান জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে তৃতীয় বারের জন্য নির্বাচিত পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী ও নব নিযুক্ত সম্পাদক গনেশ রায়কে সম্বর্ধনা দেওয়া হয়।
বুধবার এই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আসানসোলের চেলিডাঙ্গায় মাদার টেরেজা রোডে একটি ম্যারেজ হলে। এদিনের এই সম্বর্ধনা অনুষ্ঠানে আসানসোল আদালতের বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় ২৫/৩০ জন আইনজীবী কংগ্রেসের ভাবধারায় বিশ্বাসী হয়ে ও লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সংবিধান বাঁচানোর লড়াই এ আকৃষ্ট হয়ে কংগ্রেসের দলীয় পতাকা হাতে নিয়ে কংগ্রেসে যোগদান করলেন।
এই প্রসঙ্গে দেবেশ চক্রবর্তী বলেন, পশ্চিম বর্ধমান জেলা তথা সারা পশ্চিমবঙ্গের সর্বত্র সমাজের বিভিন্ন স্তরের মানুষ কংগ্রেসে যোগদান করছেন। আসানসোল তার ব্যতিক্রম নয়। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি হরজিৎ সিং, জেলা যুব কংগ্রেস সভাপতি সৌভিক মুখোপাধ্যায়, গৌরব রায়, অনীক চাকলাদার, জয়দেব রায়, মিঠুন হরিজন প্রমুখ।










