Home / খবর / জেলায় জেলায় / বার্নপুরে সেলের বিরুদ্ধে সাধারণ মানুষের জমি দখলের অভিযোগ, আদালতের স্থগিতাদেশ

বার্নপুরে সেলের বিরুদ্ধে সাধারণ মানুষের জমি দখলের অভিযোগ, আদালতের স্থগিতাদেশ

বার্নপুর: পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের হিরাপুর থানার বার্নপুরে একেবারে ” উলটপুরান”।
এতদিন ধরে শোনা যাচ্ছিল সেল বা স্টিল অথরিটি অব ইন্ডিয়া তাদের জমিতে অবৈধ নির্মাণ ও দখলদার উচ্ছেদ করার জন্য বুলডোজার চালাচ্ছে। সেলের তরফে অভিযোগ ছিল, সাধারণ মানুষ তাদের জমি দখল করে রেখেছে ও সেখানে অবৈধ নির্মাণ করেছে ।
কিন্তু শুক্রবার এমন এক ঘটনা ও অভিযোগ প্রকাশ্যে হল, যা দেখে অনেকেই অবাক হয়ে যাচ্ছেন।
অভিযোগ, সাধারণ মানুষের জমি বা প্রপার্টি দখল করে রেখেছে সেল। সেই জমিতে সেল জোর করে পাঁচিল দেওয়ার শুরু করেছে।
বার্নপুরের হিরাপুর মৌজায় নবঘন্টি পেট্রোল পাম্পের কাছে রয়েছে এই জমি। পারিবারিক সূত্রে বর্তমানে সেই জমি মালিক বিশ্বনাথ ঠাকুর ও তার ভাই। তাদেরই এমনই অভিযোগ।
জমির মালিক বিশ্বনাথ ঠাকুর এদিন বলেন, এখানে আমার দাদু সচ্চিদানন্দ ঠাকুর নামে ৫৪/৫৫ কাটা জমি রয়েছে। একদিন হঠাৎ দেখতে পাই আমাদের জমি দখল করে রেখেছে সেল। শুধু তাই নয়, সেই জমিতে চলছিল বাউন্ডারি দেওয়ার কাজ। প্রতিদিনের মতো শুক্রবারও মিস্ত্রি ও শ্রমিকেরা সেখানে কাজ করছিলেন। সেলের নির্দেশ অনুযায়ী তারা বাউন্ডারি দেওয়ার কাজ করছিলেন। এমতাবস্থায় সেখানে উপস্থিত হন জমির মালিক । হাতে কোর্টের “স্টে অর্ডার”। এমনকি সেই জমির পরচা থেকে দলিল সবকিছুই তার হাতেই দেখা যায়। তিনি দাবি করেন, সেই দলিল বা পরচা এই জমির।
একই সঙ্গে গোটা বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে হিরাপুর থানাতে। সেই মতো পুলিশও সেখানে হাজির হয়। আদালতের নির্দেশ মতো বাউন্ডারির নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়। সেলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কোনও আধিকারিক এখনও পর্যন্ত সেই জমি দেখতে আসেননি।
জমির মালিকের অভিযোগ সেলের কোনও আধিকারিককে ফোন করা হলে তারা টাউন অফিসে যেতে বলছেন। কিন্তু জমির মালিক বলছেন এই জমি আমার আমি কেন যাব? সেলের যদি কোনও কথা বলতে হয় তাহলে সে আসবে আমার কাছে।
সূত্রের মারফত জানা গেছে, এই ঘটনার পর সেল নিজেই সেই বাউন্ডারি ভেঙে দেওয়ার কাজ শুরু করেছে। খবর পেয়ে এলাকায় আসেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *