Home / খবর / জেলায় জেলায় / রক্তদান শিবির ও কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা, সগড়ভাঙায় ‘স্বপ্ন উড়ান’-এর উদ্যোগ

রক্তদান শিবির ও কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা, সগড়ভাঙায় ‘স্বপ্ন উড়ান’-এর উদ্যোগ

দুর্গাপুর: বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে দুর্গাপুরের সগড়ভাঙায় শ্যাম মন্দিরে এক বিশেষ সামাজিক উদ্যোগ গ্রহণ করে স্বপ্ন উড়ান সংগঠন। সংগঠনের পক্ষ থেকে ৯ম বর্ষের মেগা রক্তদান শিবির এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।
সংগঠনের পক্ষ থেকে পূর্ব ঘোষনানুযায়ী, ১৪ জুন, রবিবার সগড়ভাঙার শ্যাম মন্দির, জোনাল সেন্টার, দুর্গাপুর-১১ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হল। প্রতি বছরের মতো এবছরও বৃহৎ পরিসরে রক্তদান শিবিরের আয়োজনের পাশাপাশি এলাকার মেধাবী ছাত্রছাত্রীদের সম্মানিত করা হল।

রাজ্যের অর্থ মন্ত্রী স্বপন দাশগুপ্ত ঐতিহ্য মেনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। উপস্থিত ছিলেন, অর্থ প্রতিমন্ত্রী আনন্দ মোহন বর্মন, বিধায়ক লক্ষণ ঘোরুই ও দুর্গাপুর পূর্ব বিধায়ক চন্দ্রশেখর বন্দোপাধ্যায়।
আয়োজকদের পক্ষ থেকে চন্দ্রশেখর বন্দোপাধ্যায়ের দাবি, রক্তদানের মতো মানবিক উদ্যোগকে আরও প্রসারিত করা এবং নতুন প্রজন্মকে উৎসাহিত করাই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। পাশাপাশি শিক্ষাক্ষেত্রে সাফল্য অর্জনকারী ছাত্রছাত্রীদের সংবর্ধনার মাধ্যমে তাদের আগামী দিনে আরও ভালো কাজের অনুপ্রেরণা জোগানো হবে।
এলাকার বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও রক্তদানে এগিয়ে আসার আবেদন জানায় স্বপ্ন উড়ান সংগঠন। মোট ১০০ জন রক্তদান করেন এবং ৭০ জন ছাত্র ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *