Home / খবর / খেলা / তিন দেশে ৪৮ দলের মেগা যুদ্ধ: চেনা-অচেনা স্টেডিয়ামে বিশ্বকাপ ২০২৬-এর মহাযজ্ঞ

তিন দেশে ৪৮ দলের মেগা যুদ্ধ: চেনা-অচেনা স্টেডিয়ামে বিশ্বকাপ ২০২৬-এর মহাযজ্ঞ

২৩তম সংস্করণ। সময়সীমা ১১ জুন ‌টু ১৯ জুলাই, ২০২৬। এবার বিশ্বকাপ পরিচালিত হচ্ছে তিন দেশের তত্ত্বাবধানে। ইউনাইটেড স্টেটস, কানাডা ও মেক্সিকো। এইবারই সর্বপ্রথম বিশ্বকাপ ইতিহাস বলছে তিন দেশ আয়োজক। অংশগ্রহণকারী দেশের সংখ্যা ৩২ থেকে বেড়ে হয়েছে ৪৮। ১২টি গ্রুপ এবং গ্রুপ প্রতি ৪টি দল। মোট ম্যাচ ১০৪। বিভাগীয় খেলাগুলি শুরু হয়েছে ১১ জুন থেকে, চলবে ২৭ জুন পর্যন্ত। এরপর নকআউট রাউন্ড। কোয়ার্টার ফাইনাল ৯-১১ জুলাই। ১৪-১৫ জুলাই সেমি ফাইনাল আর ফাইনাল ১৯ জুলাই। ফাইনাল অনুষ্ঠিত হবে মেটলাইফ স্টেডিয়াম, নিউইয়র্ক।

ইউনাইটেড স্টেটসের ১১টি শহর বিশ্বকাপ আয়োজন করছে। যথাক্রমে- আটলান্টা (মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম, বস্টন/ফক্সবরো (জিলেট স্টেডিয়াম), ডালাসত্রে টি অ্যান্ড টি স্টেডিয়াম), হাউসটন (এন আর জি স্টেডিয়াম), কানসাস সিটি (অ্যারোও হেড স্টেডিয়াম), লস অ্যাঞ্জেলস ইনগ্লিউড (সোফি স্টেডিয়াম), মিয়ামি (হার্ড রক স্টেডিয়াম), নিউ ইয়র্ক/নিউ জার্সি (মেট লাইফ স্টেডিয়াম), প্রসঙ্গত এখানেই ফাইনাল নির্ধারিত। ফিলাডেলফিয়া (লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ড), সান ফ্রান্সিসকো/সান্টা ক্ল্যারা (লেভিস স্টেডিয়াম), এবং সিয়াটেল (লুমেন ফিল্ড)।]

কানাডায় খেলা হচ্ছে:- টরন্টো (বিএসও ফিল্ড), ভ্য়াঙ্কুভার (বি. সি. প্লেস), আর মেক্সিকোর মেক্সিকো সিটি (এস্টাডিও আজটেকা) এবং এখানেই উদ্বোধনী ম্যাচ হল। উল্লেখ্য এটি একমাত্র স্টেডিয়াম যেখানে তিনবার বিশ্বকাপ ম্যাচ আয়োজন করার বিরল সম্মান অর্জন করেছে, যেমন ১৯৭০, ১৯৮৬ এবং ২০২৬। Guadalajara বিশ্বখ্যাত শহর। বলা হয় City of Roses and Pearl of the West, বলা বাহুল্য আয়োজক দেশ হওয়ার সুবাদে আমেরিকা, মেক্সিকো, কানাডা সরাসরি বিশ্বকাপে খেলছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *