জলপাইগুড়ি: শহরে এসেই একাধিক কর্মসূচি। কাজের ফাঁকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তৃণমূলের সেকেণ্ড ইন-কমাণ্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিলেন রাজ্যের পুর ও নগরোনয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল। অভিষেকের নিস্তার নেই বলেও হুঁশিয়ারি দিলেন মন্ত্রী।
মঙ্গলবার জলপাইগুড়ি শহরে একাধিক কর্মসূচিতে অংশ নেন অগ্নিমিত্রা। শহর লাগোয়া তিস্তাপারের বালাপাড়ায় ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শন করেন তিনি। শহরে আম্রুত জল প্রকল্পের কাজকর্মও খতিয়ে দেখেন তিনি। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি সই জালিয়াতি মামলার প্রসঙ্গে বলেন, ‘ তৃণমূল আমলে অনেক রকম চুরি দেখলাম। বিধায়কদের সইও চুরি হল। পুষ্পার মতো অভিষেক যদি ভাবে, সিআইডির তলব এড়িয়ে পালিয়ে পার পেয়ে যাবে তাহলে ভুল করছে।’ তার আরও সংযোজন, নিজেকে বাঘের বাচ্চা বলে দাবি করা পুষ্পাও ধরা পড়েছে।










