Home / খবর / জেলায় জেলায় / এক মাস পার হলেও সংবর্ধনার আবহ কাটছে না, বিধায়করা কাজ শুরু করবেন কবে

এক মাস পার হলেও সংবর্ধনার আবহ কাটছে না, বিধায়করা কাজ শুরু করবেন কবে

আসানসোল: ভোটের ফল প্রকাশ হয়েছিল ৪ মে। তারপর কেটে গেছে এক মাসেরও বেশি সময়। কিন্তু এখনও রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে জয়ী বিধায়কদের সম্বর্ধনা, সংবর্ধনা, ফুল-মালা, মিছিল ও অভিনন্দন সভার কর্মসূচি। কোথাও ক্লাবের উদ্যোগে, কোথাও দলীয় মঞ্চে, আবার কোথাও সাধারণ মানুষের নামে আয়োজিত হচ্ছে একের পর এক অনুষ্ঠান। আর তা নিয়েই উঠতে শুরু করেছে বড় প্রশ্ন, বিধায়করা কবে মূল কাজে ফিরবেন?
রাজনৈতিক মহলের একাংশের মতে, নির্বাচনে জয়ী হওয়ার পর মানুষের সঙ্গে যোগাযোগ রাখা এবং কৃতজ্ঞতা জানানো রাজনৈতিক সংস্কৃতির অংশ। তবে বিরোধী শিবিরের বক্তব্য, ভোটের ফল প্রকাশের এতদিন পরেও যদি সম্বর্ধনার পর্বই চলতে থাকে, তাহলে এলাকার রাস্তা, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা, বেকারত্ব, শিল্প সংকট, আইনশৃঙ্খলা, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দেখভাল করবেন কখন?
রাজ্যের একাধিক এলাকায় সাধারণ মানুষের মধ্যে চাপা অসন্তোষও দেখা যাচ্ছে বলে দাবি রাজনৈতিক বিশ্লেষকদের।
অভিযোগ, অনেক জায়গায় বিধায়কদের দেখা মিলছে শুধু মঞ্চে, মালা পরতে বা বক্তৃতা দিতে, অথচ স্থানীয় সমস্যার সমাধানে প্রশাসনিক তৎপরতা বা মাঠে নেমে কাজ করার চিত্র তেমনভাবে সামনে আসছে না।
বাসিন্দারদের কথায়, ভোটের আগে সবাই বাড়ি বাড়ি এসেছিল। এখন শুধু সম্বর্ধনা আর মিছিল। এলাকার রাস্তার অবস্থা খারাপ, নিকাশি সমস্যা আছে, সেগুলো দেখবে কে?
যদিও শাসক দলের নেতাদের দাবি, এটি মানুষের ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত সম্মান। নতুন দায়িত্ব পাওয়ার পর জনপ্রতিনিধিদের অভিনন্দন জানাতেই এই কর্মসূচি।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *