Home / খবর / গোলপার্ক রামকৃষ্ণ মিশনের অনন্য উদ্যোগ ‘ভারতীয় শিল্পের মর্মানুসন্ধান’

গোলপার্ক রামকৃষ্ণ মিশনের অনন্য উদ্যোগ ‘ভারতীয় শিল্পের মর্মানুসন্ধান’

মুকুট তপাদার

ভারতীয় শিল্পকলার ঐশ্বর্য ও তার ব্যবহারিক খুঁটিনাটিকে নতুন করে আবিষ্কার করতে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সংগ্রহশালা বিভাগ আয়োজন করেছে এক অনন্য পাঠ্যক্রম – “ভারতীয় শিল্পের মর্মানুসন্ধান” (Appreciation of Indian Art)।

যারা শিল্পের গভীরে ডুব দিয়ে তার অন্তর্নিহিত সত্যকে ছুঁতে চান, এই আয়োজন মূলত তাঁদেরই জন্য। ১২ মাসের এই সফরে থাকছে মোট ৬টি পেপার এবং ১০০টি সমৃদ্ধ ক্লাস। কেবল পুঁথিগত বিদ্যাতেই এর সমাপ্তি নয়। পাঠ্যক্রমের শেষে আপনাকে তৈরি করতে হবে একটি নিজস্ব গবেষণাপত্র। একশো ক্লাসের এই অনন্য পাঠ্যক্রমে গান, ধ্রুপদী নৃত্য, চলচ্চিত্র, থিয়েটার ও তথ্যচিত্রে মিলবে সংস্কৃতির ছোঁয়া। দুর্গোৎসব, কালীপূজা এবং বনেদি বাড়ির শিল্পকলা উন্মোচন করবে সুপ্রাচীন ঐতিহ্য।

ব্যক্তিগত সংগ্রাহকদের অমূল্য রত্ন আর মহানগরের বিবর্তনের গল্পে এই আয়োজন যেন এক সাংস্কৃতিক মেলবন্ধন। নিজের শিল্পভাবনাকে মেলে ধরার এক সুবর্ণ সুযোগ। নিজেদের ঢাক নিজে পেটানোর বাজারে এই বার্তা তেমনই, আমি গবেষক ও সাংবাদিক মুকুট তপাদার। অনন্য এই পাঠ্যক্রমটিতে ভারতীয় শিল্প, চিত্রকলার, স্থাপত্য ও ভাস্কর্যের এক সুবিস্তৃত ক্যানভাস আপনাদের কাছে মেলে ধরবো। এখানে ইতিহাস ও নন্দনতত্ত্বের হাত ধরে উন্মোচিত হবে স্থানীয় জনপদের কথা। পাশাপাশি আলো পড়বে বাংলার বহু অবহেলিত স্থানের সোনালী অধ্যায়গুলোর। লোকশিল্প ও পুঁথির অন্তরালে থাকা গ্রামীণ ঐতিহ্য আত্মপ্রকাশ হবে। সেগুলো দাবি করে যতই সীমানা টানা থাক তারা বহুমাত্রায় ও বহু ক্ষেত্রে আন্তর্জাতিক। মাঠপর্যায়ের ক্ষেত্রসমীক্ষা এই যাত্রাকে করে তুলবে জীবন্ত। গল্পে গল্পে শিল্পের এই মহোৎসবে আপনিও অংশ নিন। চেনা ইতিহাসের চাদর সরিয়ে শিল্পের সেই শাশ্বত ও গভীর রূপটির মুখোমুখি হন।

alternatetext

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *