Home / খবর / রাজ্য / বাদামের খোসা, পাট-সুতোর রাখীতে এলাকায় সম্প্রীতির আবহ, অভিনব রাখি তৈরি বিবেকানন্দ হাইস্কুলের পড়ুয়াদের

বাদামের খোসা, পাট-সুতোর রাখীতে এলাকায় সম্প্রীতির আবহ, অভিনব রাখি তৈরি বিবেকানন্দ হাইস্কুলের পড়ুয়াদের

অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: ৩ বছর ধরেই এলাকার সম্প্রীতির সুতো বাঁধা রাখির বাঁধনে। সে রাখি পড়ায় আবার স্কুল পড়ুয়ারা। তারই প্রস্তুতি শুরু হল সদর শহর লাগোয়া প্রত্যন্ত কোনপাকড়ি এলাকায়। পরিবেশবান্ধব উপকরণ দিয়ে রাখি তৈরির প্রতিযোগিতা হল বিবেকানন্দ উচ্চ মাধ্যমিক হাইস্কুলে। রাখি পূর্ণিমাতে স্থানীয় ব্যাঙ্ক-কর্মী থেকে হাসপাতালের রোগী, নার্স, চিকিৎসকের ছাড়াও বাদ যাবে না এলাকার খুদে, প্রবীণেদের হাতেও রাখতারই প্রস্তুতিতে পাশে দাঁড়িয়ে পরামর্শ দিচ্ছেন শিক্ষক-শিক্ষিকারা। মহানন্দে গ্রুপ করে রাখি তৈরি করছে ছাত্র-ছাত্রীরা। এছাড়া তৈরি করা হচ্ছে কৃত্রিম ফুল।

প্রত্যন্ত এলাকার এই স্কুলে প্রায় ন’শো পড়ুয়া রয়েছে। বেশির ভাগই দুঃস্থ পরিবারের। তাই দোকান থেকে কেনা সামগ্রী নয়, বাদামের খোসা-সহ ফেলে দেওয়া পরিবেশবান্ধব সামগ্রী দিয়েই তৈরি হচ্ছে। ব্যবহার করা হচ্ছে পিচবোর্ড, মসুর ডাল, চালের মতো সামগ্রীও। স্কুলে পড়ুয়াদের ৫ জনকে নিয়ে একটি করে গ্রুপ করে মোট ৭টি গ্রুপ এই রাখি ও ফুল তৈরি করছে স্কুলের হলঘরে। তদারকিতে শিক্ষিকারা। মোট ১৭৫টি রাখি তৈরি করা হবে। আসন্ন রাখি পূর্ণিমাতেও একাধিক কার্যক্রম রয়েছে বলে দাবি স্কুল কর্তৃপক্ষের। এই প্রতিযোগিতায় প্রথম তিনটি গ্রুপকে বিশেষ পুরস্কার দেওয়া হবে। বিচারক হিসাবে থাকছেন চিত্রশিল্পী অমরনাথ নন্দী। তিনি বলেন, “স্কুল কর্তৃপক্ষের এ ধরণের উদ্যোগে পড়ুয়াদের প্রতিযোগতামূল কহাতের কাজের প্রতি ঝোঁক ও সৃজনশীলতা বাড়ে। খুব ভালো কর্মসূচি।”

সুমনা ঘোষ দস্তিদার, সহ-শিক্ষিকা।

স্কুলের সহ-শিক্ষিকা সুমনা ঘোষ দস্তিদার বলেন, “পড়াশোনার পাশাপাশি এ ধরণের কর্মসূচি সবার মধ্যে একসাথে কাজ করার প্রবণতা বাড়ায়, প্রতিযোগিতামূলক মনোভাব বাড়ায়। এই সাম্প্রদায়িক সম্প্রীতি-সহ একটা সামাজিক দিকও রয়েছে। রাখি উৎসবে স্কুল চত্বরে পড়ুয়ারা খাদ্য মেলার আয়োজন করবে। হস্তশিল্পের স্টলও থাকবে।”

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *