Home / খবর / জেলায় জেলায় / বাজারদর নিয়ন্ত্রণে দুর্গাপুরে চিনির গোডাউনে পুলিশ প্রশাসনের অভিযান

বাজারদর নিয়ন্ত্রণে দুর্গাপুরে চিনির গোডাউনে পুলিশ প্রশাসনের অভিযান

দুর্গাপুর: বাজারদর নিয়ন্ত্রণ এবং চিনির কালোবাজারি রুখতে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বেনাচিতির শালবাগান এলাকায় একটি চিনির গোডাউনে হানা দিল পুলিশ প্রশাসন। মঙ্গলবার দুর্গাপুর মহকুমা প্রশাসন ও দুর্গাপুর নগর নিগম যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়। এই
অভিযানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (পূর্ব), এসিপি এবং দুর্গাপুর নগর নিগমের কমিশনার। এদিনের এই অভিযানে গোডাউনে মজুত চিনি, বাজারদর এবং বিক্রির প্রক্রিয়া খতিয়ে দেখা হয় বলে জানা গেছে।
বাজারে কৃত্রিমভাবে দাম বাড়ানো বা কালোবাজারির মাধ্যমে সাধারণ মানুষের উপর বাড়তি চাপ তৈরি করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতেই এই অভিযান বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
এই অভিযান নিয়ে আধিকারিকরা বলেন, এদিন চিনির গোডাউনে অভিযান চালিয়ে সবকিছু খতিয়ে দেখা হয়েছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *