Home / খবর / জেলায় জেলায় / জলপাইগুড়িতে একাধিক দাবিতে আন্দোলন বিড়ি শ্রমিকদের

জলপাইগুড়িতে একাধিক দাবিতে আন্দোলন বিড়ি শ্রমিকদের

অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: শহরে একাধিক দাবি নিয়ে আন্দোলনে নামলেন বিড়ি শ্রমিকেরা। ডেপুটি লেবার কমিশনারের হাতে দাবিপত্রও তুলে দেন তারা।
সোমবার ন্যূনতম মজুরি, পরিচয়পত্র, বোনাস-সহ একাধিক দাবিতে আন্দোলন করে সিটু অনুমোদিত জলপাইগুড়ি জেলা বিড়ি মজদুর ইউনিয়ন। আন্দোলনকারীদের অভিযোগ, অসহনীয় অবস্থায় দিন গুজরান করছেন তারা। পূজারও বোনাস নেই। তাদের পারিশ্রমিকও অত্যন্ত স্বল্প। বিঁড়ি বাঁধতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। বিড়ি শ্রমিকদের স্বার্থে সরকার পদক্ষেপ করুক, এমনটাই দাবি তাদের। কর্মসূচিতে হাজির ছিলেন গৌরাঙ্গ আদিত্য, জেলা সিটুর সাধারণ সম্পাদক সমরজিৎ ঘোষ, শুভাশিস সরকার-সহ অন্যরা।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *