Home / খবর / জেলায় জেলায় / দিল্লিতে বিস্ফোরণের জের, চিত্তরঞ্জনের নিরাপত্তায় আঁটোসাঁটো ব্যবস্থা

দিল্লিতে বিস্ফোরণের জের, চিত্তরঞ্জনের নিরাপত্তায় আঁটোসাঁটো ব্যবস্থা

চিত্তরঞ্জন : দিল্লির লালকেল্লা চত্বরে ভয়ানক বিস্ফোরণ কাণ্ডের পর চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা এবং শহরের নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক কড়াকড়ি শুরু হল।

এজন্য বুধবার সকাল থেকেই শহরে যাতায়াতের প্রধান তিনটি প্রবেশপথেই আরপিএফ অত্যাধুনিক সরঞ্জাম সহ খানা-তল্লাশী শুরু করেছে। এই কাজে ব্যবহার করা হচ্ছে মেটাল ডিটেক্টর এবং প্রশিক্ষিত কুকুর। আরপিএফ এ ডব্লু লাইন ইন্সপেক্টর ইনচার্জ প্রশান্ত কুমারের নজরদারিতে এক দুই এবং তিন নম্বর গেটে সমস্ত যানবাহনের তল্লাশি ও সন্দেহজনক যাতায়াতকারী ব্যক্তিদের পরিচয়পত্র খুঁটিয়ে দেখা হচ্ছে। সন্দেহজনক কোনও কিছু মনে হলে সেগুলিকে বিশেষভাবে পরীক্ষা করা হচ্ছে। এমনকি নিয়মিত যাতায়াতকারী বাসগুলিতেও এই নজরদারি চালানো হচ্ছে।

আরপিএফ সূত্রে জানা গেছে এই তল্লাশি অভিযান শুরু হয়েছে রেলওয়ে ডিজির নির্দেশক্রমে এবং আইজি সত্য প্রকাশের সক্রিয়তায়। অত্যন্ত স্পর্শকাতর রেল কারখানা এবং শহরের নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য সমস্ত সুরক্ষা বলকে ২৪ ঘন্টা অ্যালার্ট মোডে রাখা হয়েছে। এই উদ্যোগ আপাতত জারি থাকবে বলে জানা গেছে।

উল্লেখ্য, গতকাল ১১ নভেম্বর পর্যন্তও চিত্তরঞ্জনে নিরাপত্তা ব্যবস্থায় অতিরিক্ত কোনও পদক্ষেপ নজরে পড়েনি। যদিও দিল্লির বিস্ফোরণ কাণ্ডের পরেই দেশের বিভিন্ন অংশে বিশেষ করে রেলে বিশেষ সর্তকতা জারি করা হয়েছিল। এ বিষয়ে চিত্তরঞ্জন ও সংলগ্ন এলাকায় মানুষের উদ্বেগও চোখে পড়েছিল। ‌

তবে বুধবার থেকে পুরো চিত্র পাল্টে যায়। গেটগুলিতে শুরু হয় কড়া নজরদারি এবং তল্লাশি।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *